সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬১%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

আম ভাঙার বিভ্রান্তি নিরসন জরুরি

এবারই প্রথম গাছ থেকে আম ভাঙার তারিখ নির্ধারণ করে দেয় প্রশাসন। কিন্তু বিষয়টি সুপরিকল্পিত নয় বলে অভিযোগ রয়েছে চাষী ও বাগান মালিকদের। আবার কারো কারো মতে, বাগানমালিকদের ঢালাও অভিযোগও গ্রহণযোগ্য নয়। কিন্তু তারিখ নিয়েও রয়েছে নানা রকম বিভ্রান্তি যা কাটিয়ে তোলা দরকার বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারই প্রথম গাছ থেকে আম ভাঙার তারিখ নির্ধারণ করে দেয় প্রশাসন। কিন্তু বিষয়টি সুপরিকল্পিত নয় বলে অভিযোগ রয়েছে চাষী ও বাগান মালিকদের। আবার কারো কারো মতে, বাগানমালিকদের ঢালাও অভিযোগও গ্রহণযোগ্য নয়। কিন্তু তারিখ নিয়েও রয়েছে নানা রকম বিভ্রান্তি যা কাটিয়ে তোলা দরকার বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

শখ আর স্বাদ গ্রহণের সীমানা পেরিয়ে আম যখন বিশাল বাণিজ্য ও অর্থের যোগানদার তখন এই ফলটি নিয়ে হেলাফেলা করা নয়। ভোক্তার কাছে শুদ্ধ ফল পৌঁছে দেওয়ার তাগিদেই এবার প্রথম এসেছে গাছ থেকে আম ভাঙ্গার তারিখ। কিন্তু কোন জেলার জন্য কোন তারিখ, কোন আমের পরিপক্ক হওয়ার দিনটাই বা কবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আমের জেলা রাজশাহীর বাঘার কাছে হিসাবটি এক রকম। চাপাই নবাবগঞ্জের অন্যরকম। এই হিসাবটি শুধু এবারের জন্য নয়, আগামী উৎপাদন মৌসুমের শুরুতেই ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হলে তা চাষী, বাগানমালিক, ব্যবসায়ী ও ভোক্তা সবার জন্যেই রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। রাজশাহীর একজন আম চাষী অভিযোগ করে বলেন, আমরা এবার বাজারেই যেতে পারি নাই। আমগুলো সব নষ্ট হয়ে গেছে। আম ভাঙার তারিখ ১৫ দিন পিছিয়ে দেওয়ায় এখন আমাদের ১০ টাকা কেজি আম বিক্রি করতে হচ্ছে।

কিন্তু কিছুটা আলাদা কথা বলেন চাপাইনবাবগঞ্জের চাষী ও ব্যবসায়ীরা। তারা বলেন, সরকার আমাদের একটা নিয়ম করে দিয়ে গেছে, ৫ তারিখের আগে আম ভাঙা যাবে না। চাঁপাইনবাবগঞ্জের উদ্যানতত্ত্ব গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফউদ্দিন বলেন, জুনের ১ তারিখ থেকে আম সংগ্রহের তারিখ নির্ধারণ ছিলো। রাজশাহীতে জুনের ৫ তারিখ।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, কিছু আম জুনের প্রথমে এবং বাকিগুলো ১৫ তারিখের আগে পাড়া যাবে না। চুয়াডাঙ্গার হিসাব আবার আলাদা।

একজন চাষী বলেন, উপজেলা অফিসারের সঙ্গে একটা কনফারেন্স হয়। সেখানে সিদ্ধান্ত হয়, আম পরিপক্ক হবে তারপর আম ভাঙবে।

এই অবস্থায় চাষীরা কোন দিকে যাবে? কয়েকজন কৃষকের অভিযোগ, সরকারের এমন সিদ্ধান্তে চাষী-ব্যবসায়ী সব ধ্বংস। অন্যরা আবার বলেন, সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কৃষকদের থাকতে হবে।

দ্বিধা দূর করতে রাজশাহীর আম গবেষক মাহবুব সিদ্দিকি একটি আম ক্যালেন্ডার প্রণয়ন করেছেন। তিনি বলেন, গোপালভোগটা মে মাসের ২৫ তারিখের আগে কেনা যাবে না, খাওয়াও যাবে না। এরপর আসবে হিমসাগর ও ল্যাংড়া।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

পেয়ারায় বাড়ছে তরুণদের বাণিজ্যিক আগ্রহ

দেশে বহু তরুণের হাত ধরে গড়ে উঠছে নতুন নতুন বাণিজ্যিক পেয়ারা বাগান। সব মিলিয়ে পেয়ারার বাজার এখন প্রায় ১০ হাজার কোটি টাকার। তবে এই বিশাল বাজার ধরে রাখতে প্রয়োজন মূল্য সংযোজন, সংরক্ষণ ও টেকসই আধুনিক বাজারব্যবস্থা।

শাইখ সিরাজ১৫ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, শুধু অদম্য সাহস আর পরিশ্রমে শূন্য থেকে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন ময়মনসিংহের ভালুকার জাহিদ হাসান। এলাকায় যিনি এখন ‘লেবু জাহিদ’ নামেই সমধিক পরিচিত। দেশে লেবুর উৎপাদন বাড়লেও, ন্যায্যমূল্য আর বিশ্ববাজারে প্রবেশের সুযোগ না থাকায় অনেকটা আটকে আছে লেবুর সম্ভাবনা। জাহিদ

শাইখ সিরাজ১১ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()
আম ভাঙার বিভ্রান্তি নিরসন জরুরি | দা এগ্রো নিউজ