সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

মাটি ছাড়াই উৎপাদন হচ্ছে বিষমুক্ত ফসল

গাজীপুরের রাজেন্দ্রপুরে গড়ে উঠেছে মাটি ছাড়াই কৃষি উৎপাদন ব্যবস্থার অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত গ্রিন হাউজ। আলো ও তাপ নিয়ন্ত্রিত ওই গ্রিন হাউজে উৎপাদিত বিভিন্ন ফল ও সবজি ইতোমধ্যেই বাজারজাত শুরু হয়েছে।

গাজীপুরের রাজেন্দ্রপুরে গড়ে উঠেছে মাটি ছাড়াই কৃষি উৎপাদন ব্যবস্থার অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত গ্রিন হাউজ। আলো ও তাপ নিয়ন্ত্রিত ওই গ্রিন হাউজে উৎপাদিত বিভিন্ন ফল ও সবজি ইতোমধ্যেই বাজারজাত শুরু হয়েছে।

অন্য যেকোন বিদ্যুৎচালিত প্রযুক্তি নির্ভর শিল্পের মতোই কৃষি এখন ঢুকে যাচ্ছে রুদ্ধ ঘরে। ইউরোপ আমেরিকার দেশগুলোর দেখাদেখি এই গ্রিন হাউজ প্রযুক্তিকে লুফে নেয় বালু আর কাঁকরের রুক্ষ ভূমি, মধ্যপ্রাচ্যের দেশগুলো। শিল্পকারখানার মতো হিসেব করে উৎপাদন আর শতভাগ জৈব প্রযুক্তি ব্যবহারের সুবিধার কথা চিন্তা করেই এই প্রযুক্তি এসে গেছে উর্বর মাটির দেশ বাংলাদেশও।

অপেক্ষাকৃত কম জায়গায় বেশি সংখ্যক গাছ, সমান পরিমাণ পুষ্টিসমৃদ্ধ পানি পৌঁছে যাচ্ছে প্রতিটি শেকড়ে। পোকা ও বালাই দমনে ব্যবহার হচ্ছে জৈব পদ্ধতি। আর দেয়ালের সঙ্গেই রয়েছে এই বিশাল কক্ষের শীতলীকরণ ব্যবস্থা।

উদ্যোক্তারা বলছেন, এই ব্যবস্থাটি গড়ে তোলা হয়েছে শতভাগ বিষমুক্ত ফসল উৎপাদনের চিন্তা থেকে।

আগামী দিনের এই কৃষির প্রযুক্তি সম্বলিত গ্রিন হাউজ স্থাপন থেকে শুরু করে পরিচালনা ও ব্যবস্থাপনা ক্ষেত্রে বাণিজ্যিক সহায়তা দিচ্ছে চীন। কিন্তু উদ্যেক্তারা চাইছেন, গ্রিন হাউজ প্রযুক্তি ও উপকরণ আমদানির ক্ষেত্রে আরও সুযোগ আসছে।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া
ফসল

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

সারাদেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। এতে ধীরে ধীরে সামনে আসছে কৃষির প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী।

শাইখ সিরাজ১৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

টানা ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলা জলাবদ্ধ ও বন্যাকবলিত। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও প্রাণিসম্পদের খামার। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

শাইখ সিরাজ১৩ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()