সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের পদধ্বনি, খেজুর গাছে রস পাতার প্রস্তুতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের আগমন বার্তা জানান দিচ্ছে গাছিদের খেজুর গাছ কাটার ব্যস্ততা। খেজুর গাছের বাগানে ও মাঠে চলছে রস পাতার চূড়ান্ত প্রস্তুতি। কয়েকদিনেই নামবে শীত, সে সঙ্গে নামবে রসগুড়ের আমেজ।

ফল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের আগমন বার্তা জানান দিচ্ছে গাছিদের খেজুর গাছ কাটার ব্যস্ততা। খেজুর গাছের বাগানে ও মাঠে চলছে রস পাতার চূড়ান্ত প্রস্তুতি। কয়েকদিনেই নামবে শীত, সে সঙ্গে নামবে রসগুড়ের আমেজ।

শীত এখনও আসেনি। তবে আসতেও যে বাকি নেই তা বলে দিচ্ছে প্রকৃতি। সূর্যকিরণ কিছুটা তির্যক এখন, বলা যায় তাপ দিচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে। যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গাছিদের হাতের ছোঁয়ায় সেজে উঠতে শুরু করেছে খেজুর গাছ। এই একটি মৌসুম যেন তাদের।

চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় স্থানীয় কয়েকজন গাছি জানান, ১৩ থেকে ২০ বছর এ কাজের সাথে যুক্ত থাকার কথা। পারিবারিকভাবে এই পেশা গ্রহণের কথা জানান তারা।

গাছ কাটার কাজটিও শিল্পে আর দক্ষতায় ভরা। ডাল কেটে গাছের শুভ্র বুক বের করার মধ্যে রয়েছে কৌশল। রয়েছে ধৈর্য ও অপেক্ষার ব্যাপার।

স্থানীয় এক গাছি জানান, এইটা (কাটা অংশ) চাইছে দেয়ার পরে দিন পনেরো শুকাবে। না শুকাইলে পরে রস ঘোলা হবে। শক্ত কাঠ কাটা এবং চাছার জন্য ব্যবহার করা দুই ধরনের দা দেখান তিনি।

সারা বছর জমি মালিকের হলেও শীত মৌসুমের কয়েকমাস খেজুর গাছগুলো হয়ে যায় গাছিদের। স্থানীয়দের সঙ্গে রয়েছে একটি চুক্তিও।

স্থানীয় এক গাছি বলেন, ‘গাছের মালিক এই গাছের মাথাটা বিক্রি করে দেয়। এক মৌসুমে ১২০-১৩০ টাকায়। কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আমার সময়। আমরা পাটালি করি আর গুড় করি ওটা ওই মালিক দেখবে না।’

তবে গ্রামবাসী বলছেন, গাছ যেমন কমে যাচ্ছে, কমে যাচ্ছে গাছির সংখ্যাও।

তাদের একজন জানান, যেহেতু এই গাছ কাটা খুব পরিশ্রমের কাজ এবং এর থেকে খুব সন্তোষজনক আয় হয় না। এর কারণে মানুষ দিনে দিনে এই কাজগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে।

আরেকজন জানান, আমারও এই দুইশোর উপরে ছিলো গাছ ছিলো। আমি অনেকগুলো কেটে ফেলেছি। নিজে কাটতে পারি নাই, গাছিও পাই না বলে।

তবে কারো কারো বিশ্বাস, যতই সংকট আসুক, এই ঐতিহ্য শেষ হবার নয়।

স্থানীয় একজন বলেন, ‘না, বন্ধ হবে না এইটা। পারিবারিকভাবে চলতে আছে। আমার ছেলে কাটে। ছেলের আবার ছেলে কাটবে।’

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

পেয়ারায় বাড়ছে তরুণদের বাণিজ্যিক আগ্রহ

দেশে বহু তরুণের হাত ধরে গড়ে উঠছে নতুন নতুন বাণিজ্যিক পেয়ারা বাগান। সব মিলিয়ে পেয়ারার বাজার এখন প্রায় ১০ হাজার কোটি টাকার। তবে এই বিশাল বাজার ধরে রাখতে প্রয়োজন মূল্য সংযোজন, সংরক্ষণ ও টেকসই আধুনিক বাজারব্যবস্থা।

শাইখ সিরাজ১৫ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, শুধু অদম্য সাহস আর পরিশ্রমে শূন্য থেকে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন ময়মনসিংহের ভালুকার জাহিদ হাসান। এলাকায় যিনি এখন ‘লেবু জাহিদ’ নামেই সমধিক পরিচিত। দেশে লেবুর উৎপাদন বাড়লেও, ন্যায্যমূল্য আর বিশ্ববাজারে প্রবেশের সুযোগ না থাকায় অনেকটা আটকে আছে লেবুর সম্ভাবনা। জাহিদ

শাইখ সিরাজ১১ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()