সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

কৈ মাছে মড়ক, শত শত চাষী সর্বস্বান্ত

কৈ মাছে মড়ক দেখা দেওয়ায় চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন দেশের শত শত খামারি। এই ক্ষতির জন্য তারা দায়ী করছেন হ্যাচারি, খাদ্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন পক্ষকে। এটি ব্যাকটেরিয়া না ভাইরাসজনিত রোগ তা ক্ষতিয়ে দেখার জন্য কাজ করছেন বিজ্ঞানীরা।

কৈ মাছে মড়ক দেখা দেওয়ায় চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন দেশের শত শত খামারি। এই ক্ষতির জন্য তারা দায়ী করছেন হ্যাচারি, খাদ্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন পক্ষকে। এটি ব্যাকটেরিয়া না ভাইরাসজনিত রোগ তা ক্ষতিয়ে দেখার জন্য কাজ করছেন বিজ্ঞানীরা।

মাছ চাষীদের উত্থান-পতন যেন নিয়তির সাথে বাঁধা। এক মাছে এক বছরে বাণিজ্যিক সাফল্য আসে; তো আরেক মাছ অন্য বছরে গিয়ে করে দেয় সর্বশান্ত। ময়মনসিংহ এলাকায় দুয়েক বছর আগে শিং মাছে মড়ক লাগার পর এবার সারাদেশের চাষীদের চরম ক্ষতির মুখে ফেলেছে ভিয়েতনামী কৈ।

চাষীরা বলেন, বিক্রি করার মতো কোনো মাছ নেই। এই শতভাগ খামারি হয়েছেন তারা। অজ্ঞাত মড়কে উজাড় হয়ে যাচ্ছে পুকুরের পর পুকুর।

তারা জানান, তিনটি পুকরে তিন লাখ মাছ ছাড়ার পর কয়েকদিনের মধ্যে মাছ মরতে শুরু করে। লাখ দশেক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছেন অনেকেই।

কোনো কোনো চাষী এর জন্য দায়ী করেছেন নিম্ন মানের ও এন্টিবায়োটিক মেশানো খাবারকে। তারা বলছেন, খাবার দিলেই মাছের সমস্যা দেখা দেয়। খাবার না দিলে মাছ ভালো থাকে।

তবে এই দায় মানতে নারাজ খাদ্য কোম্পানী। তারা জানিয়েছে, মাছ রোগাক্রান্ত হলে স্বাভাবিক ভাবেই হজমে সমস্যা হবে।

বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের বিজ্ঞানীরাও কৈ মাছের রোগটি নিয়ে এগিয়েছেন বহুদূর।

চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ-এর উদ্যোগে খামারিদের পুকুর পাড়েও নিয়ে যাওয়া হয় গবেষকদলকে। মাছের লিভার পরীক্ষা নিরীক্ষা করে তারা ব্যাকটেরিয়া সনাক্ত করেন। উঠে আসে পুকুরের পানি মাছ চাষের উপযোগিতা হারানোর ভয়াবহ চিত্র।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুম মুনীর জানায়, পানিতে অক্সিজেনের পরিমাণ যতোটুকু থাকার কথা তার থেকে কম রয়েছে, প্রতি লিটারে অ্যামুনিয়া থাকার কথা দশমিক শূন্য দুই ভাগ রয়েছে দুই দশমিক পাঁচ ভাগ।

প্রশ্নটি দায় এড়িয়ে যাওয়া কিংবা কাউকে অভিযুক্ত করার বিষয় নয়। বাংলাদেশে মাছ চাষ সম্প্রসারিত হয়ে এখন পৃথিবীর চতুর্থ স্থান অর্জনকারী একটি দেশ।

সে জায়গায় এ বিপ্লবকে ধরে রাখতে গেলে মাছ চাষের ক্ষেত্রে নিয়ম কানুন মেনে এবং মাছ চাষের পোনা উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত যে সমস্ত নিয়ম ও নীতিগুলো আছে সেগুলো সরকারী পর্যায় থেকে গভীর তদারকির প্রয়োজন রয়েছে বলে অনেকেই মনে করছেন।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুতে ২০ শতাংশ ছাড়, ভর্তুকি ১০০ কোটি টাকা

প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য স্বস্তির খবর। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তুর্কি দেবে ১০০ কোটি টাকা। এতে উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শাইখ সিরাজ২৬ জানুয়ারি ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

ফরিদপুরে রঙিন মাছ চাষে সফল রাহাত

ফরিদপুরের কিশোর মো. মুসাদ্দিক রাহাত রঙিন মাছ চাষে গড়েছেন দৃষ্টান্ত। শখের বসে শুরু করা সৌখিন মাছের চাষ মাত্র সাত বছরেই তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। তার এই উদ্যোগ এখন এলাকার কিশোর ও বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

শাইখ সিরাজ১ নভেম্বর ২০২৫১ মিনিটের ভিডিও

মন্তব্য

()