সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

পশুবাহী ট্রেন চালু হচ্ছে আজ, গরুপ্রতি সর্বোচ্চ ভাড়া ৫৯১ টাকা

ঈদুল আজহা সামনে রেখে খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে আজ বুধবার (৬ জুলাই)। এদিন বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি।

লাইভস্টক

ঈদুল আজহা সামনে রেখে খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে আজ বুধবার (৬ জুলাই)। এদিন বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি।

এরপর কাঁকনহাট, রাজশাহী, চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধুর সেতু (পশ্চিম), জয়দেবপুর, টঙ্গী হয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) ভোরে ঢাকার তেজগাঁও পৌঁছাবে ট্রেনটি। বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিশেষ এ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ের কর্তৃপক্ষ। তবে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে।

এ ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় একটি গরু আনতে খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৯০ টাকা। একটি ওয়াগনে ২০টি করে পশু বহন করা যাবে। একটি ক্যাটল ট্রেনে তিন শতাধিক পশু পরিবহন করা যাবে।

মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কোরবানির ঈদের আগে ট্রাকে গরু নিয়ে ঢাকা যেতে সময় লাগে প্রায় ২০-২২ ঘণ্টা। এতে অনেক সময় গরু অসুস্থ হয়ে পড়ে। এ চিন্তা থেকেই ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকায় পৌঁছাবে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।'

সোহান মাহমুদ/এএএইচ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()