সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোয়

ঈদুল আজহায় নগরবাসীর পশু কোরবানি সহজ করতে রাজধানীর দুই সিটিতে ১৯টি হাট বসছে এবার। হাটের প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। কয়েকটি হাটের কিছু কাজ বাকি থাকলেও দিনরাত চলছে কর্মজজ্ঞ। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার (২৩ জুন) থেকেই বেচা-কেনা শুরু হবে।

লাইভস্টক

ঈদুল আজহায় নগরবাসীর পশু কোরবানি সহজ করতে রাজধানীর দুই সিটিতে ১৯টি হাট বসছে এবার। হাটের প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। কয়েকটি হাটের কিছু কাজ বাকি থাকলেও দিনরাত চলছে কর্মজজ্ঞ। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার (২৩ জুন) থেকেই বেচা-কেনা শুরু হবে।

এদিকে পশুর হাটে বেচা-বিক্রির বেঁধে দেওয়া সময় আরও একদিন বাকি থাকলেও এখনই গরু-ছাগল আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোয়। সব ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা রোধে হাটে থাকছে সিটি কর্পোরেশনের মনিটরিং সেল। রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত ব্যাপারীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

'

আরও পড়ুন>> পশুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

বুধবার (২১ জুন) দিনগত রাতে রাজধানীর শাহজাহানপুর হাটে দুই ট্রাক গরু নিয়ে এসেছেন ঝিনাইদহের মেহের আলী। তিনি বলেন, আমরা প্রতি বছরই এখানে গরু নিয়ে আসি। একটু আগে-ভাগে না এলে জায়গা পাওয়া যায় না। আমাদের আরও গরু আসবে। আগেই কিছু গরু এনেছি, বাকিগুলো শনিবার বাজারে ঢুকবে।

এ হাটে কথা হয় আফজাল নামে অপর এক ব্যাপারীর সঙ্গে। তিনি বলেন, আমরা বাজারের পাশে গরুগুলো রেখেছি। শুক্রবার মেইন হাটে গরু নিয়ে আসবো, হয়তো কাল (শুক্রবার) থেকেই বেচাবিক্রি শুরু হবে। এবার গরুর খাবারের দাম বেশি। পশুপালনে খরচ বেশি হওয়ায় দামও বেশি পড়বে।

আরও পড়ুন>> হাটে গরু না নেওয়ায় ব্যবসায়ীকে মারধর, যুবলীগ নেতাসহ আটক ৫

এদিকে নির্ধারিত সময়ের আগেই হাটে আসায় ভিড় করছেন উৎসুক জনতা। কেউ কেউ গরুর দরদাম জানতে চাইছেন। তাদের অনেকেই দরদাম করে বাজার যাচাই করতে আসছেন।

আনোয়ার হোসেন নামে বেনজির বাগানের এক বাসিন্দা বলেন, আমি গরুর বাজার কেমন হতে পারে তা যাচাই করতে এসেছি। গরু এখন কিনলে রাখার জায়গা নেই। চাঁদরাতে কেনার ইচ্ছা আছে।

ইএআর/ইএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()