সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

পরিত্যক্ত টায়ারে নান্দনিক ছাদ বাগান

বাড়ির ছাদে ছায়াঘন পরিবেশ। সেখানে শোভা পাচ্ছে বিশালদেহী এক আমগাছ। শীতকালের শেষে সেই গাছে ধরতে শুরু করবে মুকুল। এদিকে পুষ্টির জোগানে রয়েছে লেবু, ঢ্যাঁড়শ, করলা, পেঁপে, বরবটিসহ সবজির গাছ। আরও আছে রং-বেরঙের ফুল।

শাকসবজি

বাড়ির ছাদে ছায়াঘন পরিবেশ। সেখানে শোভা পাচ্ছে বিশালদেহী এক আমগাছ। শীতকালের শেষে সেই গাছে ধরতে শুরু করবে মুকুল। এদিকে পুষ্টির জোগানে রয়েছে লেবু, ঢ্যাঁড়শ, করলা, পেঁপে, বরবটিসহ সবজির গাছ। আরও আছে রং-বেরঙের ফুল।

শুক্রবার সকালে রাজধানীর কলাবাগান এলাকার লেক সার্কাস রোডের ধুপছায়া অ্যাপার্টমেন্টের ছাদ বাগানে গিয়ে এ সবুজের দেখা মেলে। ছাদ বাগানের উদ্যোক্তা শেখর মণ্ডল। মুরারী মোহন মণ্ডল ও অনিতা রানী মণ্ডলের বড় ছেলে তিনি। ছোটবেলা থেকেই গাছপালা ও প্রকৃতির প্রতি তার টান।

শেখর মণ্ডল বলেন, 'আমি পরিবারসহ এখানের চিলেকোঠায় ভাড়া থাকি। ছাদে থাকার সুবাদে দিনের বেলা দরজা দিয়ে রোদ ঘরে উঁকি দেয়। প্রথমদিকে দরজার কাছে ছাউনির বন্দোবস্ত করলেও ঝড়ো বাতাসে প্রায় সময় সেটি খুলে যায়। সেই থেকে চিন্তা করলাম স্থায়ী কিছু করা যায় কি না। তখন একটি আম বীজ রোপণ করলাম। সেই বীজটি আজকের বিশালদেহী এই আমগাছ।'

আরও পড়ুন: ঝিনাইদহে বাড়ছে ড্রাগনের ফুল ও ফল

বাগানের একটি মজার বিষয় হলো, এখানে টবের বদলে প্রাধান্য পেয়েছে পরিত্যক্ত টায়ার। সুনিপুণ ভাবে কেটে টায়ারগুলোকে দেওয়া হয়েছে টবের আকৃতি। মাটির বদলে ব্যবহার করা হয়েছে নারিকেলের ছোবড়া। এ বিষয়ে তিনি বলেন, 'পরিত্যক্ত টায়ারের অনেক সুবিধা। প্রথমত সাধারণ টবের চেয়ে অনেক বেশি টেকসই। বছরের পর বছর নানা শস্য ফলানো যায়। পানি নিষ্কাশন ব্যবস্থা থাকায় মশার বংশ বিস্তারের সুযোগ নেই। নারিকেলের ছোবড়া পচে মাটির রূপ নিয়েছে। পাশাপাশি জৈব সারের ভূমিকা পালন করছে।'

ছাদের একটি অংশজুড়ে গাছগুলোকে সাজানো হয়েছে সুশৃঙ্খলভাবে। ছাদ বাগানে আছে মানকচু, জাম্বুরা, ব্রাহ্মী শাক, চুইঝাল, কাঁচামরিচসহ অনেক কিছু। শেখর মণ্ডলের শখের বাগান থেকেই মিটে যাচ্ছে ৮০ শতাংশ পুষ্টির চাহিদা। ভেষজ উদ্ভিদ হিসেবে আছে ঘৃতকুমারী এবং নিমপাতা।

ছাদ বাগানের যত্নে কী করেন? জানতে চাইলে শেখর মণ্ডল বলেন, 'পানি দেওয়া ছাড়া তেমন কিছুই করার দরকার হয় না। তবে পরিবারের ফেলে দেওয়া পচনশীল যা কিছু আছে; সেগুলোই টবের ওপর ছিটিয়ে দিই। বাড়তি কোনো সারের প্রয়োজন নেই।'

আরও পড়ুন: কমলা চাষে সফল হলেন আব্দুল হালিম

গাছের প্রতি ভালোবাসা ও ছাদ বাগান সম্পর্কে শেখর মণ্ডল জাগো নিউজকে বলেন, 'নিজহাতে শাক-সবজি, ফুল-ফল ফলানোর আনন্দটা অন্যরকম। বৃষ্টির দিনে গাছের পাতা বেয়ে পানি পড়ার দৃশ্য আমাকে মুগ্ধ করে। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে আলো-ছায়া তৈরি করে। তাতে গ্রামীণ পরিবেশের ছোঁয়া পাই। বৈশ্বিক উষ্ণতা কমাতে ছাদ-কৃষির বিকল্প নেই। এটি পরিবেশের জন্য ভালো, মানুষের জন্যও।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()