সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

পোল্ট্রির দাম একদিনে কেজিতে কমল ৪০ টাকা

ঈদের আগে অস্বাভাবিক দাম বাড়া পোলট্রি মুরগির দাম ঈদের পরদিন কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে। ঈদের আগের দিন ২০০ টাকা কেজিতে বিক্রি হওয়া পোলট্রি এখন রাজধানীর বিভিন্ন বাজারে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

লাইভস্টক

ঈদের আগে অস্বাভাবিক দাম বাড়া পোলট্রি মুরগির দাম ঈদের পরদিন কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে। ঈদের আগের দিন ২০০ টাকা কেজিতে বিক্রি হওয়া পোলট্রি এখন রাজধানীর বিভিন্ন বাজারে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর পোলট্রির চাহিদা কমেছে। যে কারণে লোকসান থেকে বাঁচতে কম দামে বিক্রি করা হচ্ছে। কারণ পোলট্রি মুরগি বেশি দিন রাখা যায় না।

এর আগে করোনার প্রকোপ শুরু হলে পোলট্রি মুরগির কেজি ১১০ টাকায় নেমেছিল। তবে রোজার শুরু থেকে পোলট্রির দাম বাড়তে থাকে। দফায় দফায় দাম বেড়ে ঈদের আগের দিন কোনো কোনো বাজারে ২০০ টাকায় পৌঁছায়।

ঈদের আগে এমন অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলেছিলেন, ঈদের কারণে একদিকে পোলট্রির চাহিদা বেড়েছে, অন্যদিকে সরবরাহ কমেছে। করোনার কারণে অনেক ফার্ম মালিক নতুন করে উৎপাদনে যাননি, ফলে পোলট্রি মুরগি কমে গেছে। এমনকি অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে। এ কারণে পোলট্রি মুরগির দাম বেড়ে গেছে।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, পোলট্রি মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা, যা ঈদের আগের দিন ছিল ১৮০-২০০ টাকা। পোলট্রি মুরগির দাম কমলেও লাল লেয়ার ও পাকিস্তানি কক মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। লাল লেয়ার মুরগির কেজি আগের মতো ২১০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা।

ঈদের আগের দিন খিলগাঁওয়ে ভ্যানে ২০০ টাকা কেজিতে পোলট্রি মুরগি বিক্রি করা মিঠুকে আজ ১৬০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। এ বিষয়ে তিনি বলেন, আমার মুরগি সব ঈদের আগে কেনা। কাল ঈদে গেছে, তাই আজ পোলট্রির চাহিদা নেই। পোলট্রি মুরগি বেশি দিন রাখাও যায় না। এ কারণে লোকসান থেকে বাঁচতে কেনা দামে বিক্রি করছি।

খিলগাঁওয়ে ঈদের আগের দিন ১৮০ টাকা কেজি পোলট্রি বিক্রি করা আজিজুর বলেন, আজ পোলট্রির কেজি ১৬০ টাকা। আমাদের ধারণা আগামী কয়েকদিন পোলট্রি খুব একটা বিক্রি হবে না। তাই আসল উঠিয়ে নেয়ার জন্য কেনা দামে বিক্রি করছি।

এ ব্যবসায়ী বলেন, কিছু দিন চাহিদা না থাকলেও ৮-১০ দিন পরে আবার পোলট্রির চাহিদা বাড়বে। তখন পোলট্রির কেজি ২০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। কারণ বেশিরভাগ ফার্মে এখন পোলট্রি মুরগি নেই। নতুন বাচ্চা তুলে পোলট্রির সরবরাহ বাড়াতে কম পক্ষে এক মাস লাগবে। তার মানে এক মাস পর দাম কমবে। পোলট্রির দাম কমা নির্ভর করবে ফার্মের ওপর। উৎপাদন কম হলে সহসা দাম কমার সম্ভাবনা কম।

এমএএস/এএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()