সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

পচা ইলিশে সয়লাব চাঁদপুর মাছঘাট

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিকার করা বিপুল পরিমাণ ইলিশ উঠছে চাঁদপুরের বাজারে। এসব মাছের বেশিরভাগই নরম ও পচা। অভিযান শেষ হওয়ার পর গত তিনদিন ধরে চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের এ দৃশ্য দেখা যাচ্ছে। বিপুল পরিমাণ পচা মাছ আসায় বড় স্টেশন এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ।

মৎস্য

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিকার করা বিপুল পরিমাণ ইলিশ উঠছে চাঁদপুরের বাজারে। এসব মাছের বেশিরভাগই নরম ও পচা। অভিযান শেষ হওয়ার পর গত তিনদিন ধরে চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের এ দৃশ্য দেখা যাচ্ছে। বিপুল পরিমাণ পচা মাছ আসায় বড় স্টেশন এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ।

ক্রেতারা বলছেন, অভিযানের সময় চুরি করে ধরা এসব মাছ বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়। আর অভিযান শেষেই অসাধু ব্যবসায়ীদের হাত ধরে নিম্নমানের এসব মাছ আনা হয় বাজারে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাছঘাটে দেখা গেছে, দক্ষিণাঞ্চল থেকে আসা ৭-৮ টি বড় ইলিশের ট্রলারে বরফ দিয়ে মজুদকৃত ইলিশ মাছঘাটে নামানো হচ্ছে, যা নরম ও পচা। এসব ইলিশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ট্রলারে থাকা ইলিশগুলো পচে গেলেও আড়তের সামনে স্তূপ করে রেখে হাকডাকে বিক্রি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাছ ব্যবসায়ী জানান, মূলত মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে উপকূলীয় অঞ্চলে ধরা ইলিশ ট্রলার বোঝাই করে নিয়ে আসা হচ্ছে এই মাছ ঘাটে। তাই এসব ইলিশের মান ভালো না। তাছাড়া ভোক্তা অধিদপ্তরের অভিযানে কর্মকর্তারা চোখের সামনে এমন পচা মাছ দেখেও নামকাওয়াস্তে কিছু মাছ নষ্ট করেছে। বাকি সব মাছ বিক্রি হয়ে গেছে। এমন অভিযান লোক দেখানো ছাড়া কিছু নয়। এমন পঁচা ইলিশ বিক্রির জন্য ঐতিহ্যবাহী এই বাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

এদিকে চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বড় স্টেশন মাছঘাটে এই অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সরগরম হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান এই ইলিশের বাজারটি। বাজারে তাজা ইলিশের পাশাপাশি নরম ও পচা ইলিশ সরবরাহের খবর পেয়ে এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। খবর পেয়ে জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত উপস্থিত হন।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজারে পচা মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালাই। এসময় নোনা ইলিশ তৈরিকারী ব্যবসায়ীদের কাছে গেলে এর সত্যতা পাই। পরে তাদের দেয়া তথ্যমতে হাজী বাবুল জমাদারের আড়তে এসে পচা ইলিশ মাছের স্তূপ দেখা যায়, যা খাওয়ার একেবারেই অযোগ্য। পচা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কিছু মাছ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন মাছ বিক্রি করবে না বলে ব্যবসায়ীরা অঙ্গীকার করেন।

এদিকে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বড় স্টেশন মাছঘাটে গেলে সরাসরি হস্তক্ষেপ করেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক। তিনি বলেন, সাংবাদিকরা এসে ব্যবসায়ীদের ক্ষতি করছে। প্রতিদিন এখানে সাংবাদিকদের কাজ কাজ কী?

এ বিষয় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, মাছঘাটে পচা ইলিশ বিক্রির বিষয়টি অবগত হয়েছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম/এমএন/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()