সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

ফুলের রাজ্য গদখালীতে ক্যাপসিকামে বাজিমাত

বাহারি রঙের বিদেশি সবজি ক্যাপসিকাম। ভিটামিন 'এ' ও 'সি' সমৃদ্ধ এ সবজির বড় ক্রেতা শহরাঞ্চলের বড় বড় হোটেল ও রেস্তোরাঁ। কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় চাষিদের কাছেও কদর বাড়ছে ক্যাপসিকাম চাষের। ফুলের রাজধানী যশোরের গদখালীতে এবার লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন কৃষক মনজুর আলম।

শাকসবজি

বাহারি রঙের বিদেশি সবজি ক্যাপসিকাম। ভিটামিন 'এ' ও 'সি' সমৃদ্ধ এ সবজির বড় ক্রেতা শহরাঞ্চলের বড় বড় হোটেল ও রেস্তোরাঁ। কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় চাষিদের কাছেও কদর বাড়ছে ক্যাপসিকাম চাষের। ফুলের রাজধানী যশোরের গদখালীতে এবার লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন কৃষক মনজুর আলম।

কৃষক মনজুর আলম ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়া গ্রামের সামছুদ্দীন মোড়লের ছেলে। কম খরচে অধিক লাভ হওয়ায় টানা চার মৌসুম ক্যাপসিকাম চাষ করছেন তিনি। ভারত থেকে বীজ সংগ্রহ করে নিজে চারা উৎপাদনের পর নেদারল্যান্ডসের 'বাচেতা' জাতের ক্যাপসিকাম চাষ করছেন তিনি। এক বিঘা জমিতে পলিথিনের ছাওনি (শেড) ব্যবহার করে এটি চাষ করছেন এই কৃষক। এতে খরচ হচ্ছে মাত্র দেড় লাখ টাকা।

কৃষক মনজুর আলম জানান, এ বছর ক্যাপসিকামের বাম্পার ফলন হয়েছে। খরচ বাদ দিয়ে অন্তত ১৫ লাখ টাকা লাভের আশা করছি। এরই মধ্যে সাড়ে তিন লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করেছি। গত কয়েক বছরের তুলনায় এবার বাজারে ক্যাপসিকামের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি কেজি ক্যাপসিকাম পাইকারি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। এক বিঘা জমির প্রায় শতভাগ গাছের প্রতিটি গাছেই ক্যাপসিকাম ধরেছে। ৫০০ গ্রাম পর্যন্ত ওজনের ক্যাপসিকামও হয়েছে।

গত বছরের নভেম্বরের শেষের দিকে তিনি সি-ট্রেতে চারা উৎপাদনে বীজ ফেলেন। চারার বয়স ২৬ দিন হলে সেগুলো ক্ষেতে রোপণ করেন। গাছের বয়স ৫৫ দিন হলে ফলন শুরু হয়। মনজুর আলমের খেতে তিন ধরনের ক্যাপসিকাম রয়েছে। লাল, সবুজ ও হলুদ রঙের।

তিনি বলেন, স্থানীয় কৃষি অফিস ক্যাপসিকাম চাষের ব্যাপারে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে। সরকারি সহায়তা পেলে ব্যাপক হারে চাষাবাদ করে এলাকায় বেকারদের কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস।

ঝিকরগাছা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ফুলের পর গদখালীতে এভাবে ক্যাপসিকাম চাষ অব্যশই সাফল্যের। মনজুর আলম কয়েকবার ক্যাপসিকাম চাষ করে ভালো লাভবান হয়েছেন। তাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()