সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

পেঁয়াজের দামে পুঁজিও টিকছে না চাষিদের

ফরিদপুরে বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে তাতে চরম লোকসানের মুখে পড়েছেন চাষিরা। উৎপাদন খরচের তুলনায় লাভতো দূরের কথা পুঁজিও টিকছে না পেঁয়াজ চাষিদের। ফলে হতাশায় পড়েছেন চাষিরা।

শাকসবজি

ফরিদপুরে বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে তাতে চরম লোকসানের মুখে পড়েছেন চাষিরা। উৎপাদন খরচের তুলনায় লাভতো দূরের কথা পুঁজিও টিকছে না পেঁয়াজ চাষিদের। ফলে হতাশায় পড়েছেন চাষিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা-উপজেলার বিভিন্ন ছোট-বড় বাজারগুলোতে পেঁয়াজের দর মণপ্রতি ১৫০০ থেকে সর্বোচ্চ ১৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজ চাষিদের দাবি, সর্বনিম্ন ২০০০ থেকে ২২০০ টাকা মণ পেঁয়াজ বিক্রি করতে পারলে তাদের অন্তত আসল খরচ টিকবে। তেমন লাভ না হলেও অন্তত লোকসানে পড়তে হবে না।

সালথা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে সপ্তাহে রোববার ও বুধবার দুই দিন হাট বসে। সেখানে সকাল থেকেই পেঁয়াজ চাষিরা কেউ ভ্যানযোগে, কেউ নসিমন, কেউ অটোরিকশা, কেউবা বস্তা মাথায় নিয়ে হাটে পেঁয়াজ নিয়ে আসেন। হাট চলে দুপুর ১২টা পর্যন্ত। এ হাটে স্থানীয় ব্যবসায়ীর পাশাপাশি দেশের দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন পেঁয়াজ কিনতে। প্রতি হাটে দুই শতাধিক ব্যবসায়ী আসেন এখানে। কমপক্ষে ৩০০ টন পেঁয়াজ কেনাবেচা হয়। যা দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে নিয়ে যাওয়া হয়।

বোয়ালমারী উপজেলার সাতৈর পেঁয়াজ বাজারে গিয়ে দেখা যায়, প্রকারভেদে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে সর্বোচ্চ ১৭০০ টাকায়।

হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা আলিম শেখ বলেন, এবার অন্যবারের থেকে বেশি পেঁয়াজ আবাদ করেছি। ঘরে এখনো আড়াইশো মণের মতো পেঁয়াজ আছে। আশা করেছিলাম ভালো দাম পাবো। প্রতি হাটে দুই-চার মণ করে আনছি আর বিক্রি করছি। তাতে যে দাম পাচ্ছি। লাভ তো দূরে থাক, খরচই উঠছে না।

বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল বাজারে আসা পেঁয়াজ চাষি কপিল বিশ্বাস বলেন, এবার প্রায় তিনশো মণের মতো পেঁয়াজ পেয়েছি। শুরুতে বিক্রি করিনি পরে বিক্রি করলে ভালো দাম পাবো বলে। পেঁয়াজ উৎপাদনে তুলনামূলক ব্যয় বেড়েছে, কিন্তু সেই হারে দাম বাড়েনি। এখন এমন অবস্থা, গত কয়েক মাসে ঘরের চাঙ্গে রাখায় ওজনে কিছুটা ঘাটতি হয়েছে। আবার দামও কম। লাভের আশা আর কী করবো, এখন পুঁজিই টিকছে না।

পেঁয়াজ চাষি সুইট মন্ডল বলেন, কয়েক মাস আগে পেঁয়াজ যখন ঘরে তুলি, সেসময় দাম হাজারের মতো ছিল। একটু ভালো দামের আশায় এতদিন ঘরে রেখেছিলাম। কিন্তু এখন বাজার দরে পুঁজি টেকানো কষ্ট। তার ওপর আবার এতদিনে পেঁয়াজের ঘাটতি হয়েছে। বাজারে আমরা যদি ২০০০ থেকে ২২০০ টাকায় প্রতি মণ পেঁয়াজের দাম পেতাম, তাহলে লাভ না হলেও অন্তত লোকসান হতো না।

পেঁয়াজ ব্যবসায়ী আরশাদ মোল্লা জানান, জেলার বিভিন্ন বাজার থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে ২০ ট্রাক পেঁয়াজ ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় পাঠাই। আমরা কৃষকদের কাছ থেকে ক্রয় করে খরচ বাদে সামান্য লাভে মহাজনের কাছে বিক্রি করি।

সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ জানান, সালথা উপজেলা পেঁয়াজের রাজধানী। উপজেলার ঠেনঠেনিয়া বাজারের প্রতি হাটে কোটি টাকার ওপর পেঁয়াজ ক্রয়-ক্রয় হয়। এখানে ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বেশ কয়েকটি বিভাগীয় শহর থেকে পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজ কিনতে আসেন।

জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহেদুজ্জামান বলেন, পেঁয়াজের বাজার দরে আমাদের কোনো হাত নেই। এ বিষয়ে আমাদের কিছু করারও নেই। ফরিদপুরে তিন প্রকারের পেঁয়াজের আবাদ হয়। মুড়িকাটা পেঁয়াজ, হালি পেঁয়াজ এবং দানা পেঁয়াজ। এ তিন ধরনের পেঁয়াজের মধ্যে হালি পেঁয়াজ বেশি আবাদ হয়। এই মৌসুমে জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। এবারের উৎপাদনের হারও বেশ ভালো।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()