সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

ঘরের বাতাস পরিষ্কার রাখে যে গাছ: পিস লিলি

কম আলোতেও বেড়ে ওঠা পিস লিলি অন্দরসজ্জায় জনপ্রিয়; নাসার গবেষণা বলছে, এটি ঘরের বাতাস থেকে বেনজিন ও ফরমালডিহাইডের মতো টক্সিন দূর করে।

ফুল

ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্রের তীরে জয়নুল আবেদিন পার্কের মূল ফটক পেরিয়ে একটু এগোলেই বাঁ দিকে লোহার রেলিং দেওয়া বাগান। সেখানে দেখা মেলে পিস লিলির— কম আলোতেও সহজে বেড়ে ওঠা যে গাছটি এখন অন্দরসজ্জার অন্যতম জনপ্রিয় নাম।

পিস লিলির আরেক নাম স্নো ফ্লাওয়ার। এর বৈজ্ঞানিক নাম Spathiphyllum floribundum, পরিবার Araceae. মার্জিত রূপ, সহজ পরিচর্যা এবং বায়ো-ফিল্টারিং গুণের জন্য বিশ্বজুড়ে বৃক্ষপ্রেমীদের কাছে এর কদর।

যুদ্ধে আত্মসমর্পণের প্রতীক বা শান্তির বার্তা হিসেবে ব্যবহৃত সাদা পতাকার সঙ্গে পিস লিলির মোড়ানো সাদা পাতার দৃশ্যমান মিল রয়েছে। এই সাদা পতাকাসদৃশ পুষ্পমঞ্জরির কারণেই এর নাম হয়েছে ‘শান্তির লিলি’।

গাছটির প্রাকৃতিক বাসস্থান মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিচ্ছায় অঞ্চল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু ক্রান্তীয় এলাকা। বনাঞ্চলের বড় গাছের ছায়ায় স্যাঁতসেঁতে মাটিতে এরা স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠে। কম আলোর পরিবেশেও মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণেই এটি গৃহসজ্জার আদর্শ উদ্ভিদ।

পিস লিলির পাতা চওড়া, দীর্ঘ ও উজ্জ্বল গাঢ় সবুজ; উপরিভাগ মসৃণ ও চকচকে। এর ফুল আসলে একক পাপড়ি নয়— কেন্দ্রীয় দণ্ডাকার পুষ্পমঞ্জরিকে ঘিরে থাকে একটি দুধ-সাদা বিশেষ পাতা। প্রজাতিভেদে টবে রোপণ করা গাছ সাধারণত এক থেকে তিন ফুট পর্যন্ত উঁচু ও ঝোপালো হয়।

শুধু সৌন্দর্যই নয়, এর পরিবেশগত গুরুত্বও আছে। নাসার ক্লিন এয়ার গবেষণা অনুযায়ী, পিস লিলি ঘরের ভেতরের বাতাস থেকে বেনজিন, ফরমালডিহাইড, ট্রাইক্লোরোইথিলিন ও অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক টক্সিন দূর করতে কার্যকর। এটি বাতাসের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে।

পরিচর্যা সহজ— সরাসরি তীব্র সূর্যালোকের প্রয়োজন নেই, ঘরের অপ্রত্যক্ষ হালকা আলোতেই ভালো বাড়ে, আর মাটি শুকিয়ে এলে সামান্য পানি দিলেই চলে। গৃহ, অফিস কিংবা পার্কের অন্দরসজ্জায় গাঢ় সবুজ পাতার সঙ্গে দুধ-সাদা ফুলের বৈপরীত্য একধরনের প্রশান্তি তৈরি করে।

সূত্র: সমকাল (লেখক: চয়ন বিকাশ ভদ্র, উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক ও প্রকৃতিবিষয়ক লেখক)

সমকালদা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গোল নয় তবুও কেন এর নাম ‘গোলগাছ’

গোলগাছ কিংবা গোলপাতা কোনোটিই গোল নয়। তাহলে এই গাছ ও পাতার অঙ্গে-সঙ্গে গোল শব্দটি যুক্ত হলো কীভাবে? সাধারণত বেশির ভাগ ক্ষেত্রেই ফুল অথবা ফলের নামানুসারে কোনো গাছ বা উদ্ভিদের নাম নির্ধারণ করা হয়। গোলফল যখন ছড়িয়ে থাকে তখন দেখতে ঠিক পরিপাটি গোলগাল কাঁঠাল এবং কেয়া ফলের মতো। মূলত ছড়ায়-ছড়ায় ঝুলতে থাকা চোখ-

জাগো নিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৪ মিনিটের পড়া
ফল

বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনা ব্যবসায়ীদের

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের হ্যালো ওয়ার্ল্ড লিভিং মলে শুরু হয়েছে ২০২৬ মেকং-লানচাং ফল, কফি, ফুল ও বিয়ার কার্নিভাল। ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক উৎসবে মেকং অঞ্চলের দেশগুলোর ফল ও কৃষিপণ্য নিয়ে বসেছে ৯৪টি স্টল। উৎসবের শুরু থেকেই বাংলাদেশের স্টল ঘিরে স্থানীয় দর্শনার্থী

জাগো নিউজ ২৪২২ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()