সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

পাহাড়ি বাজার থেকে মহাবিপন্ন হলুদ কচ্ছপ উদ্ধার

খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি বাজারে এখনো বিক্রির জন্য দেখা মিলছে মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপের। সর্বশেষ দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে বিক্রির জন্য আনা একটি পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।

এগ্রোবিজ

খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি বাজারে এখনো বিক্রির জন্য দেখা মিলছে মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপের। সর্বশেষ দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে বিক্রির জন্য আনা একটি পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

বুধবার (৮ জুলাই) বিকেলে দীঘিনালার বোয়ালখালী বাজারের জাফর স্টোর এলাকায় কচ্ছপটি বিক্রির জন্য আনা হয়। স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা কয়েকজন স্বেচ্ছাসেবীর নজরে বিষয়টি এলে তারা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে বন বিভাগের মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ ঘটনাস্থলে পৌঁছে একটি পরিত্যক্ত মাছের ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

এসময় জাফর উল্লাহ বলেন, 'কচ্ছপটি মহাবিপন্ন প্রজাতির বিধায় বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।'

কচ্ছপটি বিক্রির জন্য আনা ব্যক্তি বলেন, 'কচ্ছপটি যে মহাবিপন্ন প্রজাতির সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। না বুঝেই এটি ধরে বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছি।'

পাহাড়ি হলুদ কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চলসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এ প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।

প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন তাদের লাল তালিকায় পাহাড়ি হলুদ কচ্ছপকে মহাবিপন্ন হিসেবে অন্তর্ভুক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আবাসস্থল ধ্বংস ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের কারণে এ প্রজাতি বিলুপ্তির চরম ঝুঁকিতে রয়েছে।

প্রবীর সুমন/কেজে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

দেশে সরকার নিযুক্ত সার ডিলারদের কমিশন বাড়ছে। সব ধরনের সারে প্রতি কেজিতে এক টাকা কমিশন বাড়িয়ে করা হচ্ছে তিন টাকা।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()