সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

পাহাড়ের অর্থনীতিতে ভূমিকা রাখছে ‘তেঁতুল’

কলা-কাঁঠালের রাজ্য খ্যাত পার্বত্য জেলা খাগড়াছড়িতে আর্থিক সম্ভাবনার আরেক নাম তেঁতুল। আম, কাঁঠাল, কলা, বেল, আদা ও হলুদের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন হাট-বাজারে জায়গা করে নিয়েছে টক-মিষ্টি স্বাদের তেঁতুল। একসময় গাছতলায় পড়ে থাকা তেঁতুল এখন পাহাড়ের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে।

শাকসবজি

কলা-কাঁঠালের রাজ্য খ্যাত পার্বত্য জেলা খাগড়াছড়িতে আর্থিক সম্ভাবনার আরেক নাম তেঁতুল। আম, কাঁঠাল, কলা, বেল, আদা ও হলুদের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন হাট-বাজারে জায়গা করে নিয়েছে টক-মিষ্টি স্বাদের তেঁতুল। একসময় গাছতলায় পড়ে থাকা তেঁতুল এখন পাহাড়ের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে।

তেঁতুলের নাম শোনা মাত্রই জিহ্বায় জল এসে যায়। তেঁতুলে আসক্তি নেই এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। খাগড়াছড়ির টক-মিষ্টি স্বাদের তেঁতুলের আচার বিভিন্ন কোম্পানির হাত ধরে বাজার দাপিয়ে বেড়াচ্ছে।

খাগড়াছড়ির বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে তেঁতুল বেচাকেনা। ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে টক-মিষ্টি তেঁতুল। ঢাকা, নরসিংদী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা তেঁতুল ব্যাবসায়ীদের পদচারণায় মুখরিত হয় হাট-বাজার।

সম্প্রতি খাগড়াছড়ির কলা-কাঁঠালসহ কৃষিপণ্যের মাদার মার্কেট বলে খ্যাত গুইমারা ও মাটিরাঙ্গা বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। স্থানীয় ও পাইকারী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি মঙ্গলবার গুইমারা ও শনিবার মাটিরাঙ্গা বাজারে ভোর থেকেই স্থানীয়রা তেঁতুল নিয়ে বাজারে আসেন।

দুপুরের মধ্যেই এসব তেঁতুল স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে হাত বদল করে চলে যায় ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীদের হাতে। তেঁতুল কিনে নেওয়ার পরে খোসাবিহীন ও খোসাসহ তেঁতুল আলাদা আলাদা কার্টুনে প্যাকেটিং করা হয় বাজারেই। জানা গেছে, প্রতি সপ্তাহে কমপক্ষে ৪০-৫০ মেট্রিক টন তেঁতুল বিক্রি হয় গুইমারা ও মাটিরাঙ্গা বাজারে।

একসময় খাগড়াছড়ির বিভিন্ন হাট-বাজারে ২০-২৫ টাকা দরে প্রতি কেজি তেঁতুল বিক্রি হলেও সমতলের বিভিন্ন জেলায় তেঁতুলের ব্যাপক চাহিদা থাকায় এখন সেই টক-মিষ্টি তেঁতুল বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৩০ টাকায়। কোনো ধরনের কীটনাশক বা পরিচর্যা ছাড়াই প্রাকৃতিকভাবে উৎপাদিত তেঁতুল লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে তেঁতুল চাষে ঝুঁকছেন স্থানীয়রা।

বেশ ক'বছর ধরে গুইমারা বাজার থেকে তেঁতুল নিয়ে যান ঢাকার ব্যবসায়ী মো. নুর নবী, নরসিংদীর আবুল হোসেন ও চট্টগ্রামের জামাল উদ্দিন। তারা বলেন, 'দিন দিন ঢাকা, চট্টগ্রামসহ আশেপাশের জেলায় খাগড়াছড়ির তেঁতুলের ব্যাপক চাহিদা বেড়েছে। তেঁতুলের চাহিদা বাড়ার সাথে সাথে স্থানীয় বাজারে দামও বেড়ে গেছে।'

আরও পড়ুন

দেশের আচার তৈরির কারখানাগুলোতেও খাগড়াছড়ির তেঁতুলের ব্যাপক চাহিদা আছে জানিয়ে নরসিংদী থেকে আসা পাইকার মো. আবুল হোসেন বলেন, 'নরসিংদীতে পাহাড়ি তেঁতুলের চাহিদা ব্যাপক। তেঁতুলে কোনো ধরনের কীটনাশকের ব্যবহার করা হয় না। ফলে এর গুণগত মান ঠিক থাকে।'

স্থানীয় বাজারে তেঁতুলের দাম ভালো পাওয়ায় খুশি গুইমারার হাফছড়ির হলাপ্রু মারমা বলেন, 'কোনো ধরনের বিনিয়োগ বা ঝুঁকি ছাড়াই তেঁতুল বিক্রি করে আমার পরিবারে আর্থিক স্বচ্ছলতা এসেছে।'

শুধু হাফছড়ির হলাপ্রু মারমা নয়, প্রাকৃতিকভাবে উৎপাদিত তেঁতুল বিক্রি করে সংসারের অর্থনৈতিক চাকা ঘুরিয়েছেন গুইমারা বড়পিলাকের বাসিন্দা মো. আব্দুল হাই ও তবলছড়ির আব্দুর রহমানের মতো অনেকেই। তারা বলেন, 'তেঁতুলে লোকসান হয় না বলে তেঁতুলের বাণিজ্যিক চাষের সম্ভাবনা দেখা দিয়েছে।'

তারা বলেন, 'একসময় স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হতো বলে ভালো দাম পাওয়া যেত না। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ী আসার কারণে তেঁতুলের ভালো দাম পাওয়া যাচ্ছে। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয়রা।'

স্থানীয় বিক্রেতা সুনুইপ্রু মারমা বলেন, 'একসময় তেঁতুল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। এখন আর বসে থাকতে হয় না। বাজারে আসার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা কিনে নিয়ে যায়। ভালো দাম পাওয়ার পাশাপাশি ক্রেতার জন্য অপেক্ষার দিনও শেষ হয়ে গেছে।'

দেশব্যাপী খাগড়াছড়ির তেঁতুলের বাজার তৈরি হওয়ার সাথে সাথে পাহাড়ে তেঁতুল দিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও ব্যাপক। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ের মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা আরও বেগবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাহাড়ে উৎপাদিত তেঁতুলের নির্দিষ্ট কোনো জাত নেই জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, 'প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে তেঁতুল গাছ। সময়ের ব্যবধানে তেঁতুল বিক্রি করে লাভবান হচ্ছেন পাহাড়ের লোকজন।'

তেঁতুল গাছ লাগানোর পর তেমন কোনো পরিশ্রম করতে হয় না জানিয়ে তিনি বলেন, 'বড় তেঁতুল গাছ থেকে প্রতি বছর কয়েকশ মণ ফল পাওয়া যায়।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()