সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

পাহাড়ে ‘রূপবান’ শিম চাষে বিপ্লব

পাহাড়জুড়ে যতদূর দৃষ্টি যাবে, শুধু শিমের ক্ষেত চোখে পড়বে। চোখে পড়বে তপ্ত দুপুরে কৃষকদের ক্ষেতে কাজ করার দৃশ্য। কেউ ক্ষেতে পরিচর্যা করছেন, কেউ গাছ থেকে শিম তুলছেন। থোকায় থোকায় ঝুলছে বেগুনি রঙের শিম। এভাবে প্রতিদিন পরিশ্রমের ফসল চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সমতলের পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজ

শাকসবজি

পাহাড়জুড়ে যতদূর দৃষ্টি যাবে, শুধু শিমের ক্ষেত চোখে পড়বে। চোখে পড়বে তপ্ত দুপুরে কৃষকদের ক্ষেতে কাজ করার দৃশ্য। কেউ ক্ষেতে পরিচর্যা করছেন, কেউ গাছ থেকে শিম তুলছেন। থোকায় থোকায় ঝুলছে বেগুনি রঙের শিম। এভাবে প্রতিদিন পরিশ্রমের ফসল চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সমতলের পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ে রূপবান শিম চাষে বিপ্লব ঘটিয়েছেন কৃষকেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলায় উৎপাদিত রূপবান শিমের দেশজুড়ে বেশ কদর। এখানকার পাহাড়ে উৎপাদিত শিম বাজারে নেওয়ার প্রয়োজন হয় না। পাহাড়ের পাদদেশে অপেক্ষায় থাকেন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহর থেকে আসা পাইকাররা। তারা সেখান থেকে শিম কিনে ট্রাকযোগে নিয়ে যান বিভিন্ন স্থানে। এ উপজেলা শিম উৎপাদনের জন্য বিখ্যাত। রূপবান শিম ছাড়াও বিশেষ করে ছুরি, লইট্টা, বাঁটা শিমের চাহিদা বেশি। কিন্তু শিম সুস্বাদু ও লাভজনক হাওয়ায় দিন দিন এর চাষ বেড়ে চলেছে।

চাষি মো. সোলেমান বলেন, 'আমি অনেক বছর ধরে পাহাড়ে শিম চাষ করে আসছি। এবার ২৫০ শতক পাহাড়ি জায়গায় শিমের আবাদ করেছি। এ পর্যন্ত প্রায় ৮ লাখ টাকার শিম বিক্রি করেছি। পাশাপাশি লাউ, বরবটি, ঝিঙ্গাসহ বিভিন্ন সবজি চাষ করেছি।'

আরও পড়ুন: পাহাড়ে বিলেতি ধনে পাতা চাষে লাভবান কৃষক

কৃষকেরা জানান, রূপবান শিম ওঠার শুরুতে তারা প্রতি কেজি পাইকারি বিক্রি করেছেন ১৬০-১৭০ টাকা দরে। এখনো ১৩০-১৪০ টাকা দরে শিম বিক্রি করছেন। দুর্গম পাহাড়ি এলাকা হাওয়ায় এর উৎপাদন খরচ কিছুটা বেশি। চাষিদের অনেক কষ্ট করতে হয়। কোথাও ছড়া, কোথাও পিচ্ছিল পথ ও অনেক উঁচু টিলা বেয়ে শিমের ক্ষেতে যেতে হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৭৫ একর জমিতে রূপবান শিমের আবাদ হয়েছে। চাষ করেছেন প্রায় ৩০০ কৃষক। বাঁশবাড়িয়া ও কুমিরায় বেশিরভাগ পাহাড়ি এলাকায় রূপবান শিমের আবাদ হয়েছে। এ ছাড়া সৈয়দপুর, বারৈয়ারঢালা ও সীতাকুণ্ড পৌর সদর এলাকায় রূপবান শিমের আবাদ হয়েছে।

শিম চাষি মনির আহম্মদ বলেন, 'আমি ৫ বছর ধরে পাহাড়ে রূপবান শিমের চাষ করেছি। এবার ১২০ শতক জায়গায় চাষ করেছি। এ পর্যন্ত ৩ লাখ টাকার শিম বিক্রি করেছি। আরও ২-৩ মাস বিক্রি করতে পারবো। পাহাড়ে অনেক কষ্ট করতে হয়। অনেক পুঁজি লাগে। কিন্তু আমাদের কথা কেউ ভাবে না।'

আরও পড়ুন: রাস্তার পাশে ৪০০ পেঁপে গাছ লাগিয়ে আলতাফের বাজিমাৎ

মহিউদ্দিন বলেন, 'আমি সারাবছরই পাহাড়ে পাহাড়ে রূপবান শিমসহ বিভিন্ন সবজি চাষ করছি। ৩ বছর ধরে পাহাড়ই আমার ঘর-বাড়ির মতো হয়ে গেছে। ২৫০ শতক এরিয়ায় শিম চাষ করেছি। এখন পর্যন্ত ৮ লাখের বেশি টাকার শিম বিক্রি করেছি। আরও ৩ মাস বিক্রি করতে পারবো। তবে বৃষ্টি ও ঘন কুয়াশা হলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা আছে।'

পাইকারি ব্যবসায়ী মুনাফ জাগো নিউজকে বলেন, 'কেজিপ্রতি গড়ে ১৩০ টাকা করে ১১৪৫ কেজি শিম কিনেছি। এখন সেগুলো চট্টগ্রাম শহরের বিভিন্ন কাঁচাবাজারে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করবো। জোগানের ওপর নির্ভর করে বাজারের দর ঠিক করে থাকি।'

বাঁশবাড়িয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর বলেন, 'সমতলে জমির পরিমাণ কমে যাচ্ছে। কৃষকেরা বাধ্য হয়ে পাহাড়ে চাষাবাদ করছেন। এলাকার শতাধিক কৃষক পাহাড়ে রূপবান শিম চাষ করেছেন। এই শিম চাষে তারা লাভবান হয়েছেন। উপজেলায় এক মৌসুমে ২০ কোটি টাকার শিম উৎপাদন হয়।'

আরও পড়ুন: মিরসরাইয়ে লাউ চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা

সীতাকুন্ড উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, 'রূপবান শিমে দীর্ঘসময় ফলন হয়। শীতকালীন শিমের চেয়েও দাম বেশি। ফলে কৃষকেরা এ শিম চাষের দিকে ঝুঁকছেন। সারাদেশে এখানকার শিমের বেশ সুনাম আছে। আমাদের পক্ষ থেকে চাষিদের সব ধরনের পরামর্শের পাশাপাশি সহযোগিতা করা হয়।'

এম মাঈন উদ্দিন/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()