সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

অবশেষে খালে ধরা পড়লো বিশাল সেই কুমির

মানিকগঞ্জে পদ্মার শাখা নদী থেকে বের হওয়া একটি খাল থেকে অবশেষে ধরা পড়েছে বিশালাকৃতির একটি কুমির।

বাংলাদেশ

মানিকগঞ্জে পদ্মার শাখা নদী থেকে বের হওয়া একটি খাল থেকে অবশেষে ধরা পড়েছে বিশালাকৃতির একটি কুমির।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয়দের পাতা বিশেষ ফাঁদে ধরা পড়ে প্রায় ১৩ ফুট লম্বা এই বিরল প্রাণীটি। কুমিরটি দেখতে রাতেই সেখানে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।

স্থানীয়রা জানান, গত এক মাস ধরে সদর উপজেলার হাটিপাড়া ও হরিরামপুর এলাকার খালটিতে কুমিরটির দেখা মিলছিল। এতে মানুষ আতঙ্কে ছিলেন এবং অনেকে খালে নামা বন্ধ করে দেন। একইসঙ্গে কুমিরের উপস্থিতি স্থানীয়দের মধ্যে প্রবল কৌতূহলও সৃষ্টি করে।

আরও পড়ুন- মানিকগঞ্জের খালে কুমির আতঙ্ক

শুক্রবার সকাল থেকেই সেখানে কুমিরটিকে দেখতে পান স্থানীয়রা। পরে কৌশলে ফাঁদ পেতে প্রাণীটিকে আটক করেন। ধরা পড়ার পর কুমিরটির মুখ বেঁধে নিরাপদে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়।

প্রকৃতি ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পদ্মার এই অংশে কুমিরের উপস্থিতি অত্যন্ত বিরল একটি ঘটনা। তাদের ধারণা, কুমিরটি হয়ত মূল পদ্মা নদী বা আশপাশের কোনো জলাশয় থেকে ভেসে এসেছে।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে কুমির আটকের খবর পেয়েছি। আমি এখন ঘটনাস্থলে আছি। ঢাকা থেকে একটা টিম আসছে। তারা এলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মো. সজল আলী/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()