সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

অবহেলিত দেশি ফল ডেউয়ার রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

বাংলাদেশের গ্রামবাংলায় একসময় খুব পরিচিত ছিল ডেউয়া ফল। বর্তমানে বাজারে এর দেখা তুলনামূলক কম মিললেও পুষ্টিগুণের দিক থেকে এটি কোনো অংশে পিছিয়ে নেই। কাঁচা অবস্থায় টক স্বাদের আর পাকা হলে নরম ও ভিন্নধর্মী স্বাদের এই ফলটি শুধু রসনাতৃপ্তিই নয়, শরীরের জন্যও নিয়ে আসে নানা উপকার।

ফল

বাংলাদেশের গ্রামবাংলায় একসময় খুব পরিচিত ছিল ডেউয়া ফল। বর্তমানে বাজারে এর দেখা তুলনামূলক কম মিললেও পুষ্টিগুণের দিক থেকে এটি কোনো অংশে পিছিয়ে নেই। কাঁচা অবস্থায় টক স্বাদের আর পাকা হলে নরম ও ভিন্নধর্মী স্বাদের এই ফলটি শুধু রসনাতৃপ্তিই নয়, শরীরের জন্যও নিয়ে আসে নানা উপকার।

ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশে ভরপুর ডেউয়া ফল হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতেও সাহায্য করে। দেশীয় এই ফলের অসাধারণ কিছু স্বাস্থ্যগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক।

ডেউয়া ফলে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ বা ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত ডেউয়া খেলে অন্ত্রের কার্যক্রম ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে। বিশেষ করে যাদের দীর্ঘদিনের হজমজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য এই ফল উপকারী হতে পারে। ফাইবার অন্ত্রে জমে থাকা বর্জ্য সহজে বের করে দিতে সাহায্য করে, ফলে শরীরও থাকে সতেজ।

ডেউয়া ফলে থাকা ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এসব উপাদান শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। মৌসুমি সর্দি-কাশি কিংবা সাধারণ ভাইরাসজনিত সমস্যার ঝুঁকি কমাতেও ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শরীরে প্রতিনিয়ত ফ্রি র‍্যাডিক্যাল তৈরি হয়, যা কোষের ক্ষতি করতে পারে। ডেউয়া ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতিকর উপাদানের প্রভাব কমাতে সাহায্য করে। ফলে কোষের ক্ষয় কমে এবং দীর্ঘমেয়াদে শরীর সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

ডেউয়া ফলে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। যারা রক্তস্বল্পতা বা দুর্বলতার সমস্যায় ভোগেন, তারা খাদ্যতালিকায় মৌসুমি ফল হিসেবে ডেউয়া রাখতে পারেন। বিশেষ করে নারীদের জন্য আয়রনসমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ।

ডেউয়া ফলে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে, যা হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়ক। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে ডেউয়া খেলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে।

অনেক সময় অসুস্থতা বা গরমের কারণে খাবারে অরুচি দেখা দেয়। ডেউয়ার টক-মিষ্টি স্বাদ মুখে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরেই রুচিবর্ধক ফল হিসেবে ডেউয়া ব্যবহৃত হয়ে আসছে।

গরমের দিনে অতিরিক্ত তৃষ্ণা বা অস্বস্তি অনুভূত হলে ডেউয়া খাওয়া উপকারী হতে পারে। এর প্রাকৃতিক স্বাদ ও পুষ্টি শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। অনেক এলাকায় ডেউয়া দিয়ে শরবত বা ভর্তাও তৈরি করা হয়।

লোকজ চিকিৎসায় ডেউয়া ফলকে যকৃতের জন্য উপকারী বলে মনে করা হয়। পাকা ডেউয়া হজমশক্তি বাড়ানোর পাশাপাশি যকৃতের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়।

ডেউয়ার বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। প্রচলিত ধারণা অনুযায়ী, এটি স্মৃতিশক্তি উন্নত করতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। যদিও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

সূত্র: হেলথ বেনিফিট টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()