সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

নড়াইলে ৬২৯ জন কৃষকের পারিবারিক পুষ্টি বাগান

নড়াইলে জনপ্রিয়তা পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান। এরই মধ্যে সদর উপজেলায় ৬২৯ জন কৃষক তাদের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করেছেন। এতে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন তারা। পার

শাকসবজি

নড়াইলে জনপ্রিয়তা পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান। এরই মধ্যে সদর উপজেলায় ৬২৯ জন কৃষক তাদের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করেছেন। এতে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন তারা। পারিবারিক পুষ্টি বাগান করতে সার্বিকভাবেসহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় গত ৩ বছরে সদর উপজেলায় ৬২৯ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে চলতি ২০২২-২০২৩ অর্থবছরে ৪০১ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে।

শাহাবাদ ইউনিয়নের নারায়ণপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মুসলিমা ও সাফিয়া বেগম জাগো নিউজকে বলেন, 'কৃষি অফিসের সহযোগিতায় আমরা বাড়ির আঙিনায় পারিবারিক পুুষ্টি বাগান করেছি। এতে প্রয়োজনীয় সবজির চাহিদা পূরণ হবে। পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে লাভবান হবো।'

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মরিচের ফলন ও দামে খুশি কৃষক

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা কৃষক জামাল মোল্যা বলেন, 'আমি বাড়ির পাশে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় টায়ার ও বস্তা পদ্ধতিতে অল্প জায়গায় বেশি ফলনের লাউসহ সবজি চাষ করেছি।'

নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান জাগো নিউজকে বলেন, 'নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকেরা।'

এ প্রকল্পের আওতায় কৃষি অফিসের পক্ষ থেকে সম্প্রতি নারায়ণপুর আশ্রয়ন প্রকল্পের ১০ বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বিনা মূল্যে লাউ, করোলা, লাল শাক, ধুন্দল, মিষ্টি কুমড়া, বরবটি, ঢ্যাঁড়শ, ঝিঙ্গেসহ বিভিন্ন সবজির বীজ ও জৈব সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট বিনা মূল্যে দেওয়া হয়।

আরও পড়ুন: মিষ্টি কুমড়া চাষে কৃষক ওমর ফারুকের সফলতা

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, শাহাবাদ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিল, শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলুু/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()