সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, দোকানির কারাদণ্ড

বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে মো. মানিক বেপারী (৪০) নামের এক দোকানিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য

বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে মো. মানিক বেপারী (৪০) নামের এক দোকানিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন। মো. মানিক বেপারী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়। এ সময় ইলিশ শিকার, কেনাবেচা ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। তবুও এক বিক্রেতা নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার শিকারপুর বাজারে মাছ বিক্রি করতে আসেন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি খবর পেয়ে বাজারে গিয়ে ওই বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

ইউএনও আরও বলেন, মাছসহ বিক্রেতাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাওন খান/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()