সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

নীলগাইয়ের পর এবার এলো হনুমান

দিনাজপুর সীমান্তে নীলগাইয়ের পর এবার ভারত থেকে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এসেছে মুখপোড়া হনুমান। কয়েক দিন থেকে হিলি বিরামপুর সীমান্ত এলাকায় হনুমানটিকে বিচর করতে দেখা গেছে। এলাকাবাসীর অত্যাচারে এটি খাবার না পেয়ে অনেকটা ক্লান্ত।

বাংলাদেশ

দিনাজপুর সীমান্তে নীলগাইয়ের পর এবার ভারত থেকে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এসেছে মুখপোড়া হনুমান। কয়েক দিন থেকে হিলি বিরামপুর সীমান্ত এলাকায় হনুমানটিকে বিচর করতে দেখা গেছে। এলাকাবাসীর অত্যাচারে এটি খাবার না পেয়ে অনেকটা ক্লান্ত।

এলাকাবাসীর ধারণা এটি ভারতীয় হনুমান, কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে পার হয়ে এসেছে। আবার কেউ বলছেন ভারতীয় পণ্যবাহী ট্রাকের ওপর এটি বাংলাদেশে প্রবেশ করেছে।

হনুমানটি কখনো মোবাইল ফোনের টাওয়ারে আবার কখোনো উঁচু বিল্ডিংয়ের ছাদে বসে থাকছে। এলাকাবাসী হনুমানটিকে দেখলেই কেউ ঢিল ছুড়ছে আবার কেউ খাবার দিচ্ছে। এভাবেই কয়েক দিন থেকে খেয়ে না খেয়ে অনেকটা ক্লান্ত হনুমানটি।

কাটলা চকানদেব এলাকার মানিক হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে শুনি মোবাইলের টাওয়ারের উপর একটি হনুমান এসেছে। এমন খবরে সেখানে গিয়ে দেখি অনেক মানুষ তাকে দেখার জন্য ভিড় করছে। হনুমানটি ভীত হয়ে টাওয়ারে উঠে বসে আছে। হনুমানটিকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিরামপুর চরকার রেঞ্জের রেঞ্জার নিশিকান্ত মালাকার বলেন, আমরা এরইমধ্যে হনুমানটির বিষয়ে অবগত হয়েছি। এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে তারা যেন এটিকে কোনো আঘাত না করে। হনুমানটিকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, আমরা জেনেছি কয়েকদিন থেকে বিরামপুর সীমান্তের কাছাকাছি কাটলা এলাকায় বিভিন্ন স্থানে বিচরণ করছে হনুমানটি। বন বিভাগের সঙ্গে কথা হয়েছে। এটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাহাবুর রহমান/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()