সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

নিবন্ধন জালিয়াতি করে কীটনাশক বিক্রির অভিযোগ

কীটনাশকের মান নিয়ে নানা অনিয়মের অভিযোগ নতুন নয়। নিম্নমানের কীটনাশক আমদানি ও বাজারজাত, নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরও পণ্য বিক্রি এবং ভেজাল মেশানোর মতো ঘটনা প্রায়ই সামনে আসে।

এগ্রোবিজ

কীটনাশকের মান নিয়ে নানা অনিয়মের অভিযোগ নতুন নয়। নিম্নমানের কীটনাশক আমদানি ও বাজারজাত, নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরও পণ্য বিক্রি এবং ভেজাল মেশানোর মতো ঘটনা প্রায়ই সামনে আসে।

তবে এবার অভিযোগ উঠেছে আরও গুরুতর অনিয়মের-নিবন্ধনই জাল করে কীটনাশক বাজারজাত করা হচ্ছে দীর্ঘদিন। একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন জালিয়াতির অভিযোগ ওঠায় কীটনাশক নিবন্ধন ও বাজার তদারকির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গেছে, জেনারেল এগ্রো ক্যামিকেল লিমিটেড আধা ডজনেরও বেশি কীটনাশক বাজারজাত করছে প্রায় এক দশক ধরে। কিন্তু এসব পণ্যের কোনো নিবন্ধন নেই। জালিয়াতি করে ভুয়া নিবন্ধন দেখিয়ে পণ্য বিক্রি করে যাচ্ছে কোম্পানিটি।

ওই প্রতিষ্ঠানের জেনিডা প্লাস ২.৫ ইসি, জিওবান ৫৫ ইসি, প্যানাসিয়া ৫ এসজি, ডাইজিম ৫০ ডব্লিউপি, রেইন ৪৮ ইসি, জেনেফস ৫৬ টিবি, জেনে-পান্ডা ৩৩ ইসি ব্র্যান্ড নামে পণ্য জালিয়াতি করে বাজারজাত করা হচ্ছে।

জানা গেছে, কীটনাশক নিবন্ধনের সময় একটি করে নিবন্ধন ও বাজারজাতের অনুমোদন শনাক্তকারী নম্বর (এপি) দেওয়া হয়। জেনারেল এগ্রো পণ্যের বিপরীতে যেসব এপি নম্বর ব্যবহার করছে, সেগুলো প্রতিষ্ঠানের নিজের নয়, জালিয়াতির মাধ্যমে ব্যবহার করছে। এছাড়াও পণ্যগুলোর কোনো বালাইনাশক কারিগরি উপদেষ্টা (পিটাক) কমিটি এবং সাব পিটাকেও অনুমোদন হয়নি বলে অভিযোগ আছে।

মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংরক্ষণ উইং একেকটি পণ্যের ব্র্যান্ড নামের বিপরীতে লাইসেন্স ইস্যু এবং নবায়ন করে। তবে এই লাইসেন্সের চূড়ান্ত অনুমোদনের সুপারিশ আসে বালাইনাশক কারিগরি উপদেষ্টা (পিটাক) কমিটি থেকে। অন্য বন্ধ একটি কোম্পানির এপি নম্বর ব্যবহারসহ সনদ জালিয়াতি করেছে কোম্পানিটি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জেনারেল এগ্রো ক্যামিকেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, সকল কাগজপত্র ঠিকঠাক না থাকলে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতে পারতাম না। কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য, আমার প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য এমন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।

তবে অনুমোদনের বৈধ কাগজপত্র তার কাছে দেখতে চাইলে তিনি সেগুলো দেখাতে অস্বীকৃতি জানিয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, একসময় সব ধরনের কীটনাশক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হতো ম্যানুয়াল সিস্টেমে। তবে এই প্রক্রিয়াগুলো এখন অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যে কারণে এই ধরনের বিভিন্ন জালিয়াতির তথ্য সামনে আসতে শুরু করেছে।

তবে এসব অভিযোগ বিষয়ে সরাসরি কথা বলতে চাননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কৃষি বিভাগের নজরদারি এড়িয়ে সুকৌশলে দীর্ঘদিন ধরে এই কোম্পানিটি এমন কাজ করে আসছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।

সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণে নিম্নমানের কীটনাশক ধরা পড়ছে কৃষি কর্মকর্তাদের মনিটরিংয়ের মাধ্যমে। প্রতিনিয়তই বাড়ছে ভেজাল কীটনাশক বিক্রির পরিমাণ। এ অপরাধে ডজনেরও বেশি কীটনাশক বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

দেশে সরকার নিযুক্ত সার ডিলারদের কমিশন বাড়ছে। সব ধরনের সারে প্রতি কেজিতে এক টাকা কমিশন বাড়িয়ে করা হচ্ছে তিন টাকা।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
নিবন্ধন জালিয়াতি করে কীটনাশক বিক্রির অভিযোগ | দা এগ্রো নিউজ