সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ময়মনসিংহে ভিনদেশি লিলিয়াম ফুল চাষ

ময়মনসিংহের মুক্তাগাছার আধপাখিয়া গ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে লিমিয়াম ফুলের চাষ হয়েছে। প্রতিদিন ফুলের বাগানটি দেখতে আসেন ফুলপ্রেমীরা। সম্প্রতি উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন ফুলের বাগানটি পরিদর্শন করেন।

ফুল

ময়মনসিংহের মুক্তাগাছার আধপাখিয়া গ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে লিমিয়াম ফুলের চাষ হয়েছে। প্রতিদিন ফুলের বাগানটি দেখতে আসেন ফুলপ্রেমীরা। সম্প্রতি উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন ফুলের বাগানটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা বলেন, 'সাধারণত শীতপ্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের লিলিয়াম ফুল দেখা যায়। লিলিয়াম ফুলের বর্ণচ্ছটা অনেকটা চিত্রের মতো। দেখে মনে হয় কোনো শিল্পী রংতুলি দিয়ে ফুলের গায়ে চিত্রাঙ্কন করেছেন।'

তিনি আরও বলেন, 'মহর আলী একজন সফল উদ্যোক্তা। তিনি পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুল চাষ করে সফলতা পেয়েছেন। মহর আলীর মতো মুক্তাগাছার আরও কোনো কৃষক যদি এ ফুল চাষে আগ্রহী হন, তাহলে আমরা সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো।'

ফুল চাষি মহর আলী বলেন, 'নেদারল্যান্ডস থেকে আসা বীজ আমার ২ একর জমিতে পরীক্ষামূলক ভাবে চাষ করি। মাত্র ৩৪ দিনেই হারভেস্টে চলে আসে। এতে আমি খুব খুশি। অল্প সময়ের মধ্যে লাভজনক ফুলের চাষ করে সফলতা পেয়েছি। আগামীতে আরও বেশি জমিতে চাষ করার ইচ্ছা আছে।'

ফুল দেখতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রিয়ন্তী এবং নবম শ্রেণির শিক্ষার্থী আলমগীর বলেন, 'এর আগে এমন ফুল কোথাও দেখিনি। এ ফুল আগে আমরা টিভিতে দেখেছি। এখন বাস্তবে দেখলাম। খুবই ভালো লেগেছে। আমাদের গ্রামে এত সুন্দর বিদেশি ফুল হবে, এটা ভাবতেও ভালো লাগছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

নজরকাড়া দুর্লভ ফুল গোলাপি সোনালু

দেখতে একদম সোনালু ফুলের মতো। মিলে যায় গঠন এবং বৈশিষ্ট্য। যদিও এখন পর্যন্ত এর তেমন কোনো নাম নির্ধারণ করা হয়নি। তবে প্রজাতিটিকে ‌'পিঙ্ক ক্যাসিয়া' বলে থাকেন কেউ কেউ। যাকে বাংলায় বলা হয় 'গোলাপি সোনালু'। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এ ফুলের গাছ। যেমন শোভা; তেমন সুঘ্রাণ। দুয়ে ম

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬৩ মিনিটের পড়া
ফল

দেশের কোথায় কবে পাড়া হবে কোন জাতের আম?

জাতভিত্তিক আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে ৫ মে থেকে।

জাগো নিউজ ২৪৭ মে ২০২৬৫ মিনিটের পড়া
ফুল

প্রকৃতিতে বৈচিত্র্য আনে যেসব ফুল

প্রকৃতিতে চলছে উত্তপ্ত রোদের রাজত্ব। সেই রোদের তেজে পাতা হারানো বৃক্ষসমাজকে নিরাস করেননি স্রষ্টা। উপহার হিসেবে দিয়েছেন প্রকৃত সৌন্দর্য। রঙিন এসব ফুলের আগমনে স্বর্গীয় রূপ পায় বাংলাদেশের প্রকৃতি। যেন নতুন রূপে হাজির হয় আমাদের সামনে। রঙিন এ ফুল নতুনভাবে সাজে সবুজ জনপদে।

জাগো নিউজ ২৪২৮ এপ্রিল ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()