সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

মৌলভীবাজারে ক্রেতাদের আকর্ষণ ছোট-মাঝারি গরু

মৌলভীবাজারে কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে বেচা কিনা শুরু হয়েছে। এবার জেলায় প্রায় ৭৪ হাজার দেশীয় পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। ক্রেতারা বলছেন, হাটগুলোতে বড় গুরুর দাম কম থাকলেও ছোট ও মাঝারি গরুতে তুলনামূলক অনেক বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা। তবে বরাবর মতো এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদ

লাইভস্টক

মৌলভীবাজারে কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে বেচা কিনা শুরু হয়েছে। এবার জেলায় প্রায় ৭৪ হাজার দেশীয় পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। ক্রেতারা বলছেন, হাটগুলোতে বড় গুরুর দাম কম থাকলেও ছোট ও মাঝারি গরুতে তুলনামূলক অনেক বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা। তবে বরাবর মতো এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি বাজারে।

জেলার বিভিন্ন পশুর হাটের ক্রেতারা জানান, এই বছর গরুর দাম কম। তবে ছোট ও মাঝারি গরুতে তুলনামূলক দাম বেশি। বড় গরুর চাহিদা অনেক কম। গ্রাম এলাকায় সবচেয়ে বেশি ছোট ও মাঝারি গরু কোরবানি দেওয়া হয়।

জেলার বিভিন্ন খামারিরা ও কৃষকেরা জানান, মৌলভীবাজারের সাতটি উপজেলায় ছোট-বড় মিলে অসংখ্য খামারি রয়েছেন। গরুগুলো হাটে তুলতে শুরু করেছেন। কেনা বেচাও শুরু হয়েছে। ক্রেতারা গরুতে দাম দিতে চান না। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। গোখাদ্য দাম বেশি থাকায় দাম বেশি চাওয়া হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এবছর কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত করা হয়েছে। জেলায় ছোট-বড় মিলে প্রায় ৬ হাজার ২২৫ খামারি আছেন। জেলায় ৩৯ হাজার ৪৮১ টি গরু, ১ হাজার ৪৪৬ টি মহিষ, ৩০ হাজার ৮২২ টি ছাগল ও ২ হাজার ৮৩৫ ভেড়া প্রস্তুত করা হয়েছে। এবছর জেলায় কোরবানির জন পশুর চাহিদা হলো ৭১ হাজার ৪৭২টি। আর প্রস্তুত করা হয়েছে ৭৪ হাজার ৫৮৪ টি পশু।

সরেজমিনে জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, ঈদকে সামনে রেখে পশুর হাটে প্রচুর গরু উঠেছে। তবে বিক্রি হচ্ছে কম। হাটগুলোতে বিক্রেতারা গরুর দাম বেশি চাওয়ায় ক্রেতারা ক্রয় করতে পারছেন না। বিশেষ করে ছোট ও মাঝারি গরুতে তুলনামূলক বেশি দাম চাচ্ছেন।

এদিকে জেলার আদমপুর বাজার, টেংরা বাজার, ব্রাম্মনবাজার, শমশেরনগর বাজার, ভৈরব বাজারসহ বিভিন্ন বড় কয়েকটি পশুর হাট ঘুরে দেখা যায়, এসব বাজারে কৃষকের কাছ থেকে স্থানীয় পাইকার খুচরো গরু কিনে জেলার বড় পাইকারের কাছ বিক্রি করছেন।

সিয়াম চৌধুরী নামে একজন বলেন, আমি ৯৫ হাজার টাকা দিয়ে কোরবানির গরু ক্রয় করেছি। বিক্রেতারা দাম ছাড়তে নারাজ। প্রথমে এই গরুর দাম আমার কাছে ১ লাখ ৩০ হাজার টাকা চাওয়া হয়। অথচ এই গরুর বাজার মূল ৯০ হাজার টাকা হবে। পরে দামদর করার পর গরুটি ক্রয় করতে সক্ষম হয়েছি।

জেলার খামারি সাইদুল ইসলাম বলেন, আমার খামারে ৮টি গরু আছে। এগুলো কোরবানির জন্য প্রস্তুত করেছি। মাত্র দুটি গরু বিক্রি করেছি তবে আশানুরূপ মূল্য পাইনি। ক্রেতারা গরুর দাম কম বলেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান বলেন, মৌলভীবাজারে কোরবানির পশু চাহিদার চেয়ে বেশি আছে। প্রতিটি হাটে গরু পরীক্ষার জন্য মেডিকেল টিম রাখা হবে। খামারির পাশাপাশি কৃষকের অনেক পশু আছে যা জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় পাঠানো হচ্ছে।

মাহিদুল ইসলাম/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
মৌলভীবাজারে ক্রেতাদের আকর্ষণ ছোট-মাঝারি গরু | দা এগ্রো নিউজ