সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

মন ভালো নেই ছাগল বিক্রেতাদের

রাজধানীতে কোরবানির পশুর হাট জমে উঠেছে। হাটগুলোতে গরু বিক্রি ভালো হলেও ছাগলের বাজার এখনো জমেনি। এতে করে যারা ছাগল নিয়ে হাটে এসেছেন তারা লোকসানের আশঙ্কা করছেন।

লাইভস্টক

রাজধানীতে কোরবানির পশুর হাট জমে উঠেছে। হাটগুলোতে গরু বিক্রি ভালো হলেও ছাগলের বাজার এখনো জমেনি। এতে করে যারা ছাগল নিয়ে হাটে এসেছেন তারা লোকসানের আশঙ্কা করছেন।

শনিবার রাজধানীর শাহজাহানপুর বাজার ঘুরে দেখা যায়, বাজারটির পশ্চিম পাশের কলোনির মধ্যে বিভিন্ন আকারের ছাগল উঠেছে। গরুর তুলনায় ছাগলের বিক্রি খুবই কম। অন্য বছর যেমন দাম থাকে বা চাহিদাও বাড়ে সে তুলনায় এবার কম, ক্রেতারাও এটা স্বীকার করলেন।

চুয়াডাঙ্গার দর্শনা থেকে এ বাজারে ছাগল নিয়ে এসেছেন সাইফুল ইসলাম। তিনি ১৬০টি ছাগল নিয়ে এসেছেন। কিন্তু কয়েকটি বিক্রি হয়েছে। দাম তুলনামূলক বেশি পাননি বলেন জানান।

সাইফুল জাগো নিউজকে বলেন, এবার গাড়ি ভাড়া অন্য বছরের তুলনায় বেশি। আবার এলাকায় ছাগলের দামও বেশি। বেশি দামে কিনে এখানে কম দামে বিক্রি করছি। এতে লস না হলেও লাভ হবে না।

জামালপুরের ছাগল বিক্রেতা হাসিব জাগো নিউজকে বলেন, আমরা এলাকা থেকে ছাগল সংগ্রহ করে বাজারে নিয়ে আসি লাভের আশায়। কিন্তু এবার ক্রেতারা দামই বলতে চাচ্ছেন না। যারা আসছেন তারা দাম খুব কম বলছেন। তবুও আশায় আছি, শেষ মুহূর্ত পর্যন্ত দেখি।

এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় বসেছে ২০টি কোরবানির পশুর হাট। এর মধ্যে দক্ষিণ সিটির সারুলিয়া স্থায়ী হাটসহ ১১টি এবং উত্তর সিটির গাবতলীর স্থায়ী হাটসহ ৯টি।

ইএআর/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()