সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মধ্যস্বত্বভোগীর কারণে সবজির দাম বেশি: কৃষি সচিব

মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে সবজির দাম বেশি বলে মন্তব্য করেছেন কৃষি সচিব মো.সায়েদুল ইসলাম।

শাকসবজি

মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে সবজির দাম বেশি বলে মন্তব্য করেছেন কৃষি সচিব মো.সায়েদুল ইসলাম।

তিনি বলেন, সবজির দাম নিয়ে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। আমরাও একটা গবেষণা করছি। সেখানে আমরা যে তথ্যগুলো পেয়েছি তা হচ্ছে- সবজি মূল্যবৃদ্ধির প্রধান কারণ মধ্যস্বত্বভোগী। তাদের কারণে গাইবান্ধার পলাশবাড়িতে যে সবজির কেজি ১০-২০ টাকা, সেটা আমরা ঢাকায় ৬০-৭০ টাকা কিনে খাই।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সায়েদুল ইসলাম বলেন, এছাড়া এবছর অসময়ে দুবার বৃষ্টি হয়েছে। বিশেষ করে ৫ ডিসেম্বরের বৃষ্টিতে বড় ক্ষতি হয়েছে। এতে উৎপাদনে ঘাটতি না হলে কৃষকদের দ্বিতীয়বার আবার উৎপাদন করতে হয়েছে। ফলে কৃষকের ব্যয় বাড়ায় এটিও মূল্যবৃদ্ধির আরেকটি কারণ বলে মনে হচ্ছে।

কৃষি সচিব বলেন, জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরকে সংযুক্ত করে একটা কার্যক্রম গ্রহণ করেছি। যেন আমরা দেখতে পারি মধ্যস্বত্বভোগীরা কোথায় কোথায় আছেন। কী কী ব্যবস্থা গ্রহণ করলে সবজির দাম সহনীয় পর্যায়ে রাখা যাবে।

বর্তমান বাজার নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি মধ্যস্বত্বভোগী এখানে একটা ভূমিকা রাখছে। তাদের দৌরাত্ম্য কমাতে আমরা কাজ করছি। অন্যান্য মন্ত্রণালয়ও কাজ করছে। এছাড়া আমরা নজর রাখছি কোন পর্যায়ে কতো দাম হওয়া উচিত। একেক সময় একেক পরিস্থিতির কারণে সবজির দাম বাড়ে। এবছর ডিসেম্বর মাসে জোয়াদ ঘূর্ণিঝড়ের ফলে উৎপাদন ব্যাহত হয়েছে। তবে গবেষণা শেষে আমরা সুনির্দিষ্ট কারণগুলো জানতে পারবো।

আইএইচআর/আরএডি/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()