সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে টমেটো চাষ করে লাভবান উজ্জ্বল

# গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ করেছেন ১৪ জন কৃষক# প্রতি কেজি টমেটো পাইকারি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা# দুই থেকে আড়াই লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন

শাকসবজি

# গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ করেছেন ১৪ জন কৃষক# প্রতি কেজি টমেটো পাইকারি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা# দুই থেকে আড়াই লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। তাদের মধ্যে অন্যতম চাষি উজ্জ্বল মজুমদার। বাজারে যখন টমেটোর চড়া দাম; ঠিক তখনই টমেটো বিক্রি করছেন তিনি। শুধু উজ্জ্বল নন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আরও ১৩ জন কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন।

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো বারি-৮ চাষ করে সফল হয়েছেন কৃষক উজ্জ্বলসহ ১৩ জন কৃষক। টমেটোর ফলন দেখে তারা খুশি। তাদের সফলতা দেখে স্থানীয় অনেক কৃষক গ্রীষ্মকালীন চমেটো চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

গত কয়েকদিন উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজি বিক্রেতাদের কাছে টমেটো নেই। মিঠাছরা বাজারে আনোয়ার হোসেন নামে এক সবজি বিক্রেতা প্রতি কেজি টমেটো বিক্রি করছেন ২৬০ থেকে ২৭০ টাকা দরে।

আরও পড়ুন: মিরসরাইয়ে ঢ্যাঁড়শের বাজারমূল্য আড়াই কোটি টাকা

জানা গেছে, হাইব্রিড টমেটো বারি-৮ একটি উচ্চ তাপ সহিষ্ণু উচ্চফলনশীল গ্রীষ্মকালীন জাত। আকর্ষণীয় লালবর্ণ বিশিষ্ট এর ত্বক এবং শাঁস। ফল বেশ মাংসল। প্রতিটি গাছে গড়ে ৪০-৪৫টি ফল ধরে। প্রতি ফলের গড় ওজন ৬০-৬৫ গ্রাম। ফলের আকৃতি চ্যাপ্টা গোলাকার ধরনের।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজ্বীশ্বরাই গ্রামের উজ্জ্বল মজুমদার গ্রীষ্মকালীন টমেটো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। তিনি এখন ফলন বাজারে বিক্রি করছেন।

উজ্জ্বল মজুমদার বলেন, 'উপজেলা কৃষি অফিসের আগ্রহের কারণে ৫ শতক জমিতে হাইব্রিড টমেটো চাষ করেছি। জমি প্রস্তুত করে পলিথিনের ছাউনি, সার, ওষুধ ও পরিচর্যা বাবদ যে টাকা খরচ হয়েছে; তার মধ্যে প্রায় ১৫ হাজার টাকা বহন করেছে উপজেলা কৃষি বিভাগ। শুরু থেকে কৃষি অফিস সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। দোআঁশ মাটি টমেটো চাষের জন্য সবচেয়ে উপযোগী। এরই মধ্যে স্থানীয় বাজারে পাইকারি ১৯০ টাকা করে ২০০ কেজি টমেটো বিক্রি করেছি। আশা করছি যদি বাজারে এই দাম থাকে, তাহলে দুই থেকে আড়াই লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবো।'

আরও পড়ুন: বিশ্বে কত জাতের কাঁচা মরিচ জন্মে?

তিনি বলেন, 'ভালো ফলন ও চারার স্বাভাবিক বৃদ্ধির জন্য পলিথিন দিয়ে ছাউনি দিতে হবে। ছাউনির উচ্চতা মাঝখানে ৬ ফুট ও দুই পাশে ৪.৫ ফুট এবং দুটি ছাউনির মাঝে ৫০ সে.মি চওড়া নালা রাখতে হবে। যাতে ছাউনি থেকে নির্গত বৃষ্টির পানি নিষ্কাশনসহ অন্য পরিচর্যা করতে সুবিধা হয়।' মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'মিরসরাই গ্রীষ্মকালীন টমেটোর চাষ উপযোগী। ১৪ জন কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন। সবচেয়ে ভালো করেছেন উজ্জ্বল মজুমদার। অন্যরাও ভালো করেছেন। ১৪ জন কৃষকের মধ্যে প্রদর্শনী হিসেবে ২ জনকে চারা, মালচিং, সার, কীটনাশক দেওয়া হয়েছে। ১২ জনকে চারা ও মালচিং দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'উপজেলায় সব মিলিয়ে এক একর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়েছে। গ্রীষ্মকালীন টমেটো চাষ বেশ লাভজনক। যে কারণে এ সময়ে টমেটো চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।'

এম মাঈন উদ্দিন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()