সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে স্কোয়াস চাষে সফল কৃষক মুসলিম

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কোয়াস চাষে সফল হয়েছেন কৃষক মুসলিম উদ্দিন। উপজেলার কাটাছড়া ইউনিয়নে বাড়ির পাশে প্রথমবারের মতো পরীক্ষামূলক ১০ শতক জমিতে স্কোয়াস চাষ করেছেন তিনি। দু'একদিন পর পর জমি থেকে ফলন তুলে স্থানীয় বাজারে বিক্রি করছেন। অনেকে এসে জমি থেকে কিনে নিয়ে যাচ্ছেন।

শাকসবজি

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কোয়াস চাষে সফল হয়েছেন কৃষক মুসলিম উদ্দিন। উপজেলার কাটাছড়া ইউনিয়নে বাড়ির পাশে প্রথমবারের মতো পরীক্ষামূলক ১০ শতক জমিতে স্কোয়াস চাষ করেছেন তিনি। দু'একদিন পর পর জমি থেকে ফলন তুলে স্থানীয় বাজারে বিক্রি করছেন। অনেকে এসে জমি থেকে কিনে নিয়ে যাচ্ছেন।

মুসলিম উদ্দিন মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামের মরহুম মৌলভী মাঈন উদ্দিনের ছেলে। এইচএসসি পাস করার পর তিনি কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

সরেজমিনে জানা গেছে, ১০ শতক জমিতে আবাদকৃত স্কোয়াস গাছে ফলন এসেছে। প্রতি পিস ফলনের ওজন ৫০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। দুজন শ্রমিক নিয়ে জমিতে পরিচর্যা করছেন তিনি। পাশের জমিতে চাষ করেছেন টমেটো, কাঁচা মরিচ, ফুলকপি, বাঁধাকপি ও বেগুনসহ নানা ধরনের শীতকালীন সবজি।

আরও পড়ুন: পড়াশোনার পাশাপশি স্কোয়াস চাষে সফল মনজুরুল

কৃষক মুসলিম উদ্দিন বলেন, '৬ বছর ধরে কৃষি কাজ করছি। কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছি। এবার প্রথমবারের মতো ১০ শতক জমিতে পরীক্ষামূলক স্কোয়াস চাষ করেছি। মিঠাছড়া বাজার থেকে ১৮০ পিস বীজ নিয়ে বপন করেছি। প্রথমবারই সফল হয়েছি। জমিতে আগে থেকে মালচিং করা ছিল। তাই তেমন খরচ হয়নি। মাত্র ৩ হাজার টাকা খরচ হয়েছে। এরই মধ্যে ২৫ হাজার টাকা বিক্রি করেছি। আরও ৪০ হাজার টাকা বিক্রি করতে পারবো।'

তিনি বলেন, 'একটি গাছে ১০-২০ কেজি পর্যন্ত ফলন হয়। ঢাকার কয়েকটি সুপার শপের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আগামীতে আমার কাছ থেকে স্কোয়াস কিনে নেবেন। তাই আগামীতে সিদ্ধান্ত নিয়েছি চাষের পরিধি আরও বাড়াবো। এছাড়া ৬ বছর ধরে আগাম সবজি চাষ করে যাচ্ছি। প্রথমে ৫ শতক জায়গায় আগাম টমেটো চাষ শুরু করি। এখন ৮৫ শতক জমিতে টমেটো চাষ করেছি। এ বছর প্রায় ২ লাখ টাকার টমেটো বিক্রি করেছি। আরও ৩০ হাজার টাকা বিক্রি করতে পারবো।'

আরও পড়ুন: পটুয়াখালীতে ১৩৬ হেক্টর জমিতে শসা চাষ

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'উপজেলার কাটাছড়া ইউনিয়নের মুসলিম খুবই পরিশ্রমী একজন কৃষক। তিনি সব সময় আগাম সবজি চাষ করে ভালো লাভবান হয়ে থাকেন। এবার স্কোয়াস চাষ করে সফল হয়েছেন। তাকে সব সময় কৃষি অফিস থেকে পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়।'

এম মাঈন উদ্দিন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()