সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে গাজর চাষে প্রথমবারেই সফল নূর আলম

চট্টগ্রামের মিরসরাইয়ে পরীক্ষামূলকভাবে গাজর চাষ করে প্রথমবারেই সফল হয়েছেন কৃষক নূর আলম। মাটির নিচে ধীরে ধীরে বেড়ে উঠছে গাজর। মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে ফলও বৃদ্ধি হচ্ছে।

শাকসবজি

চট্টগ্রামের মিরসরাইয়ে পরীক্ষামূলকভাবে গাজর চাষ করে প্রথমবারেই সফল হয়েছেন কৃষক নূর আলম। মাটির নিচে ধীরে ধীরে বেড়ে উঠছে গাজর। মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে ফলও বৃদ্ধি হচ্ছে।

জানা যায়, কৃষি অফিসের সহযোগিতায় মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে ৫০ শতক জমিতে গাজর চাষ করেন নূর আলম। এখন ঘরে তুলছেন দ্বিগুণ লাভের এ সবজি। কম খরচে দ্বিগুণ লাভ হওয়া গাজর চাষে আগ্রহ বাড়ছে। প্রথমবারের মতো গাজর চাষ হওয়ায় বাগান দেখতে সাধারণ মানুষের সমাগম দেখা যায়।

স্থানীয়রা জানান, এই প্রথম গাজর চাষ হয়েছে এ এলাকায়। গাজরের বাগান দেখতে অনেক সুন্দর। এলাকার অনেক চাষি গাজর চাষে আগ্রহ দেখাচ্ছেন।

আরও পড়ুন: পড়াশোনার পাশাপশি স্কোয়াস চাষে সফল মনজুরুল

কৃষক নূর আলম বলেন, 'আগামীতে চাষ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি। নিজ থেকে ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। বাজারে গাজরের ভালো দাম। প্রতি কেজি গাজর ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ১ লাখ টাকার মতো বিক্রি করা যাবে।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'গাজর পুষ্টিগুণ সম্পন্ন সবজি। অর্থকরী ফসল হিসেবে কৃষিখাতে গাজর সম্ভাবনাময় ফসল। সঠিকভাবে বাজারজাত করার ও সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষক উপকৃত হবেন। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে। আগামীতে গাজর চাষে কৃষক এগিয়ে আসবেন এবং এ থেকে প্রচুর লাভবান হবেন।'

এম মাঈন উদ্দিন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()