সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

মের শেষ সপ্তাহ থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

চাঁপাইনবাবগঞ্জ থেকে মে মাসের শেষ সপ্তাহে আম নিয়ে ছুটবে 'ম্যাংগো স্পেশাল ট্রেন'। বৃহস্পতিবার (১১ মে) সকালে মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কর্মাশিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস।

ফল

চাঁপাইনবাবগঞ্জ থেকে মে মাসের শেষ সপ্তাহে আম নিয়ে ছুটবে 'ম্যাংগো স্পেশাল ট্রেন'। বৃহস্পতিবার (১১ মে) সকালে মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কর্মাশিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস।

এর আগে আমচাষি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা চলতি মাসের ২০ মে থেকে ম্যাংগো স্পেশাল টেন চালুর দাবি জানায়।

সুজিত কুমার বিশ্বাস জানান, ট্রেন চালুর আগে চাঁপাইনবাবগঞ্জের বাজারে বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে কেজি প্রতি আম পাঠাতে খরচ হয়েছে এক টাকা ৩১ পয়সা। আশা করছি এবারও সেটি থাকবে।

সভায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রস্তুত ম্যাংগো স্পেশাল ট্রেন

ট্রেনটি চালু হলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি ছেড়ে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানি, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ম্যাংগো স্পেশাল ট্রেনে শুধু আম নয়, আমের সঙ্গে শাকসবজিসহ অন্যান্য ফলমূলও পরিবহন করা যাবে।

২০২০ সালের ৫ জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানীগামী ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন হয় এক লাখ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রাজস্ব আয় হয় দুই লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। দ্বিতীয় বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু করা হয়। সেই বছর আম পরিবহন করা হয় দুই লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা। গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে এক লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। এতে ১ লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা আয় হয়েছিল।

সোহান মাহমুদ/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()