সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

মেহেরপুরের কোনো হাসপাতালে নেই অ্যান্টিভেনম

যেকোনো বিষধর সাপ কামড়ানোর পর অ্যান্টিভেনম প্রয়োগ জরুরি হয়ে যায়। অন্যথায় রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে। রোগীর শরীরে এই অ্যান্টিভেনম প্রয়োগ সবচেয়ে জরুরি হলেও মেহেরপুরের হাসপাতালগুলোতে নেই অত্যাবশ্যকীয় এই ওষুধটি।

পরিবেশ

যেকোনো বিষধর সাপ কামড়ানোর পর অ্যান্টিভেনম প্রয়োগ জরুরি হয়ে যায়। অন্যথায় রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে। রোগীর শরীরে এই অ্যান্টিভেনম প্রয়োগ সবচেয়ে জরুরি হলেও মেহেরপুরের হাসপাতালগুলোতে নেই অত্যাবশ্যকীয় এই ওষুধটি।

সাপে কাটার পর অনেকে কুসংস্কারের বশবর্তী হয়ে ওঝার কাছে গিয়ে ঝুঁকিতে ফেলেন জীবন। এমনকি প্রাণও হারান অনেকে। ফলে হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম থাকলে সাপে কাটা রোগীরা সঠিক চিকিৎসাসেবা পাবেন। কিন্তু এন্টিভেনমের অভাবে সেই চিকিৎসাসেবা নিতে পারছেন না রোগীরা।

মেহেরপুর জেনারেল হাসপাতালে গত এক সপ্তাহ ধরে এবং গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দীর্ঘ ছয় মাস ধরে অ্যান্টিভেনম নেই। ফলে অ্যান্টিভেনম না পেয়ে ফিরে যাচ্ছেন সাপে কাটা রোগীরা।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জামির মো. হাসিবুস সাত্তার বলেন, কিছুদিন আগে হাসপাতালে অ্যান্টিভেনম শেষ হয়েছে। চাহিদাপত্র পাঠানো হয়েছে, আশা করছি অল্প কিছুদিনের মধ্যে সঙ্কট দূর হবে।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌফিক আহমেদ জানান, গত জুন মাসে অ্যান্টিভেনম শেষ হয়েছে। জুলাই মাসে চাহিদা পত্র পাঠানো হয়েছে। কিন্তু এখনো পাওয়া যায়নি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার দবির উদ্দিন জানান, দীর্ঘ ছয় মাস আগে অ্যান্টিভেনম শেষ হয়েছে। কয়েকবার লিখিত চাহিদাপত্র দেওয়া হয়েছে। এছাড়া প্রতিমাসে সিভিল সার্জন অফিসের মিটিংয়ে চাহিদার কথা মনে করিয়ে দেওয়া হয়। এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, মাস খানেক হবে জেলায় সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম শেষ হয়েছে। জেলার চাহিদা পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()