সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

‘মাত্রাতিরিক্ত ফিড খাইয়ে’ মোটাতাজাকরণ, স্ট্রোকে মারা যাচ্ছে গরু

ঝালকাঠিতে ঘাস না দিয়ে বাজারের ফিড খাওয়ানোয় রোগপ্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে প্রাণীরা। ফলে সহজেই স্ট্রোক করে প্রাণ হারাচ্ছে এই প্রাণীগুলো। গরুর ক্ষুরা চাল রোগের পাশাপাশি স্ট্রোক রোগ নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে খামারি এবং কৃষকরা।

লাইভস্টক

ঝালকাঠিতে ঘাস না দিয়ে বাজারের ফিড খাওয়ানোয় রোগপ্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে প্রাণীরা। ফলে সহজেই স্ট্রোক করে প্রাণ হারাচ্ছে এই প্রাণীগুলো। গরুর ক্ষুরা চাল রোগের পাশাপাশি স্ট্রোক রোগ নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে খামারি এবং কৃষকরা।

রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউপি সদস্য মো. কুদ্দুস হোসেন ফ্রিজিয়ান জাতের কয়েকটি দুগ্ধ গাভী পালন করছেন। গোয়ালে রেখে বাজারের ফিডে ভরসা করেই বড় করা হয়েছে এই গাভীগুলোকে। তারমধ্যে দেড় মাস পূর্বে একটি গাভি বাচ্চা দেয়। দুধ উৎপাদন হতো প্রায় সাত লিটার।

বুধবার (০৩ মার্চ) সকালে ৭টার দিকে দুধ দোহন করার সময়ে শ্বাসকষ্ট দেখা দেয় গাভীটির এবং শরীর ঠান্ডা হয়ে আসে। মুঠোফোনে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নির্দেশনা অনুযায়ী, শরীর গরম করতে ছ্যাকা দেয়া শুরু হয়।

ইতোমধ্যে গাভিটি শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মুখে ফেনা তুলে মারা যায়। পরে মাটিতে গর্ত করে গাভীটিকে পুতে রাখা হয়। গাভিটির বাজারমূল্য ছিল দেড় লক্ষাধিক টাকা।

শুধু নারিকেল বাড়িয়ায়ই না, রাজাপুর মেডিকেল মোড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার (০২ মার্চ) সকালেও এভাবে আরেকটি গাভী মারা যায়। এছাড়াও জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় হিট স্ট্রোক বা অজ্ঞাত কারণে গরু মরে যাবার খবর পাওয়া যায়।

ঝালকাঠি সদর উপজেলা ভেটেরেনারি সার্জন (ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা) ডা. মো. সরোয়ার হাসান বলেন, 'গবাদি পশুকে ঘাস খাওয়ানোর পরামর্শ সবসময়ই দেই। ঘাসের বিকল্প খাবার হিসেবে ফিড খাওয়াতে বলি। কিন্তু অনেক খামারি বা কৃষক আছেন যারা ফিডের ওপরেই পুরো ভরসা করে গবাদিপশু পালন করেন। এতে পশুর শরীরে অতিরিক্ত চর্বি হয়ে দ্রুত মোটা হয়ে গেলেও রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়'।

শীতে এ প্রতিকূল আবহাওয়ায় বুঝা না গেলেও গরমের সময়ে বেশি দেখা যায়। গরমে উচ্চ রক্তচাপ শুরু হলে মানুষের মতোই গরুও স্ট্রোক করে। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে শ্বাসকষ্ট দেখা দেয় এবং মারা যায়।

ডা. মো. সরোয়ার হাসান পরামর্শ জানিয়ে বলেন, 'গরুর হিট স্ট্রোক সাধারণত গরমকালে হয়ে থাকে। এই গরমকালে গরুকে রোদের মধ্যে বেঁধে রাখলে হিট স্ট্রোক হতে পারে। তাই কোনভাবেই গরুকে খোলা মাঠে বেঁধে রাখা যাবে না'।

তীব্র গরমে গরুকে ঠান্ডা পানি পান করানো গেলে গরুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং গরুর হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেকগুণে কমে যায়। এছাড়া শরীরের তাপমাত্রা খুব বেড়ে গেলে সম্ভব হলে গরুর মাথায় ঠান্ডা বরফ দিয়ে ঘষে দিতে হবে বলে জানান এই কর্মকর্তা।

আতিকুর রহমান/এসএমএম/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()