সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

মাটির হাঁড়িতে কবুতর পালন

বরেন্দ্র অঞ্চলে কবুতরের বাসা হিসেবে মাটির হাঁড়ি এখনো টিকে আছে। এক সময় মাটির ঘরের কার্নিশে হাঁড়িতে ঝাঁক বেঁধে কবুতর বসে বাকবাকুম ডাক শোনাত। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় সেই ডাক এখন খুব বেশি শোনা যায় না। তবে ভিন্ন চিত্র দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

লাইভস্টক

বরেন্দ্র অঞ্চলে কবুতরের বাসা হিসেবে মাটির হাঁড়ি এখনো টিকে আছে। এক সময় মাটির ঘরের কার্নিশে হাঁড়িতে ঝাঁক বেঁধে কবুতর বসে বাকবাকুম ডাক শোনাত। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় সেই ডাক এখন খুব বেশি শোনা যায় না। তবে ভিন্ন চিত্র দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

জানা যায়, নাচোলের কয়েকটি গ্রামে কিছু শৌখিন মানুষ তাদের শখ ও বাড়তি উপার্জনের আশায় এখনও কবুতর পালন করছেন। তাদের কল্যাণেই আজও টিকে আছে মাটির হাঁড়ি। এলাকার দোতলা ঘরের কার্নিশে ঝুলছে মাটির হাঁড়ি। নিচে পালন করছেন গরু, উপরে কবুতর।

নাচোল উপজেলার হাটবাকল গ্রামের আজিম আলী বলেন, '১৫-২০ বছর আগে আমার মা ১৫ টাকায় একজোড়া কবুতর এনেছিলেন। তখন থেকেই আমাদের বাড়িতে কবুতর আছে। এখন প্রায় ১০০ জোড়া কবুতর। প্রতি মাসে ২৫-৩০ জোড়া বাচ্চা বিক্রি করি। এক জোড়া বিক্রি হয় ২০০-২৫০ টাকা।'

তিনি বলেন, 'আমাদের মাটির ঘরের দোতলার কার্নিশে সারিবদ্ধভাবে বাঁধা আছে ২০০ মাটির হাঁড়ি। কবুতর ওই হাঁড়িতে যেন সহজেই প্রবেশ করতে পারে, সেজন্য হাঁড়ির নিচে লম্বা বাঁশ বাঁধা আছে।'

আলামিন নামে একজন বলেন, 'কবুতরকে খাবার দেওয়া লাগে না। মাঠে গিয়েই খাবার সংগ্রহ করে। তাই খুব সহজেই কবুতর পালন করা যায়। এভাবে পালন করলে ঘর-বাড়ির চাল নোংরা করে। আমার বাড়িতে গলা, গোবিন্দ, গিরিবাজ, শিরাজ জাতের কবুতর আছে।'

উপজেলার ইসলামপুরের আনারুল ইসলাম বলেন, 'আমার বাড়িতে প্রায় ৭০ জোড়া কবুতর আছে। সংসারের খরচ চলে যায় কবুতরের বাচ্চা বিক্রি করে। আমার উপার্জন জমা করি। কবুতরগুলো মাঠে সরিষা, কাউন, আখরি ও খুদ খেয়ে থাকে। তবে ফসলে কীটনাশক ও মহামারির কারণে মারা যায় অনেক কবুতর।'

টিকইল এলাকার হোসেন আলী বলেন, 'ব্যক্তিগত প্রয়োজনে কবুতর কিনেছিলেন। কিন্তু একবার বাচ্চা বিক্রি করে অনেক টাকা পাওয়ার পর কবুতর বাড়াতে থাকি। এখন কবুতর বিক্রির টাকা দিয়েই চলে সংসার। এখন বাড়ির দোতলার কার্নিশে প্রায় ১৫০টি মাটির হাঁড়ি আছে। তাতে প্রায় ৯০ জোড়া বিভিন্ন জাতের কবুতর আছে।'

সোহান মাহমুদ/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()