সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

মাল্টা বাগানের পরিত্যক্ত জায়গায় বাঁধাকপি চাষ

মাল্টা বাগানের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গা। সেখানে হচ্ছে বাঁধাকপি চাষ। তা দিয়ে পরিবারের চাহিদা মিটছে। পাশাপাশি বাজারে বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। মাল্টা বাগানেও দেখছেন সফলতার মুখ। বলছিলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সজীবের কথা। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছোটেননি। ন

শাকসবজি

মাল্টা বাগানের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গা। সেখানে হচ্ছে বাঁধাকপি চাষ। তা দিয়ে পরিবারের চাহিদা মিটছে। পাশাপাশি বাজারে বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। মাল্টা বাগানেও দেখছেন সফলতার মুখ। বলছিলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সজীবের কথা। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছোটেননি। নিজের জমিতে গড়ে তোলেন মাল্টা বাগান। সেই বাগানে কাজ করছেন পাঁচজন শ্রমিক।

জানা গেছে, তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সজীবের বাগানে শোভা পাচ্ছে মাল্টা গাছ ও বাঁধাকপি। ২০২১ সালে ৮০ শতক জমিতে শুরু করেন মাল্টা বাগান। সেই মাল্টা গাছের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গায় বাঁধাকপি চাষ শুরু করেন। এতে মাল্টা বাগানের কোনো ক্ষতি ছাড়াই বাম্পার ফলন হয় বাঁধাকপির। এতে বাড়তি আয় করেন তরুণ উদ্যোক্তা সজীব।

মেরাজ হোসেন সজীব জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের তরুণ উদ্যোক্তা। পড়াশোনার পাশাপাশি মাল্টা বাগান, বাঁধাকপির চাষ এবং ৩ হাজার বস্তায় আদা চাষ শুরু করেন। বাগান করে তিনি যেমন সফল; তেমনই তাকে দেখে এলাকার মানুষের মধ্যে বাগান করার আগ্রহ বেড়েছে।

তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সজীব বলেন, 'পড়াশোনার পাশাপাশি শুরু করি মাল্টা বাগান। মাল্টা বাগানের আগাছা পরিষ্কার করতেই অনেক খরচ হয়। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বাগানের ফাঁকে ফাঁকে শুরু করি বাঁধাকপি চাষ। আল্লাহর রহমতে বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। বাড়ির চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করছি। আগামীতে মাল্টা বাগানে ব্যতিক্রমী সবজি চাষ করবো। প্রায় ৭ হাজার বস্তা আদা চাষ করার পরিকল্পনা আছে।'

বাগানের শ্রমিক আলী হোসেন জাগো নিউজকে বলেন, 'মাল্টা বাগানের শ্রমিক হিসেবে কাজ করছি। বাঁধাকপি বিক্রি করে আমাদের শ্রমের টাকা দিচ্ছেন ভাতিজা সজীব। আমরাও বাঁধাকপি নিয়ে যাচ্ছি বাড়িতে।'

স্থানীয় মিজানুর রহমান বলেন, 'বাগানটি দেখে অনেক ভালো লাগছে। এক জমিতে পরিত্যক্ত জায়গায় দুই ফসল ব্যতিক্রম উদ্যোগ। সব কৃষক বাগানটি দেখে এক জমিতে দুই ফসল করতে পারেন। এতে কৃষকের বাড়তি আয় হবে।'

লালমনিরহাট কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে। অন্য বছরের তুলনায় কৃষকেরা এবার সবচেয়ে বেশি সবজি চাষ করেন। বাজারে প্রচুর সবজি ওঠায় দাম কমে গেছে।

হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, 'কৃষি বিভাগের পক্ষ থেকে এক জমিতে দুই ও তিন ফসল করার পরামর্শ দেওয়া হচ্ছে। একজন তরুণ উদ্যোক্তা মাল্টা বাগানের পরিত্যক্ত জায়গায় বাঁধাকপি চাষ করে বাড়তি আয় করছেন। একই সঙ্গে মাল্টা গাছের পরিচর্যা করছেন। এটি একটি দৃষ্টান্ত।'

রবিউল হাসান/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()