সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

মালয়েশিয়ার কৃষিতে এআইভিত্তিক স্টার্টআপ, উদ্যোক্তা দুই বাংলাদেশি

মালয়েশিয়ার কৃষিপণ্যের সরবরাহব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্টার্টআপ ‌'ফ্রেশ মুভ' যাত্রা শুরু করেছে।

ফসল

মালয়েশিয়ার কৃষিপণ্যের সরবরাহব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্টার্টআপ ‌'ফ্রেশ মুভ' যাত্রা শুরু করেছে।

ইউনিভার্সিটি অব মালয়ার দুই বাংলাদেশি এবং এক মালয়েশিয়ান সাবেক শিক্ষার্থীর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি দেশের কৃষক ও আমদানিকারকদের সঙ্গে সরাসরি মুদি দোকান, হোটেল ও রেস্তোরাঁর সংযোগ স্থাপন করবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফরহাদ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ক্যামেরন হাইল্যান্ডসে এক শিক্ষা সফরে গিয়ে তিনি দেখেন, উন্নতমানের ফল ও সবজি উৎপাদন হওয়া সত্ত্বেও বাজারসংযোগ, মানসম্মত প্যাকেজিং এবং নির্ভরযোগ্য পরিবহনব্যবস্থার অভাবে বিপুল পরিমাণ কৃষিপণ্য বিক্রি হচ্ছে না। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে 'ফ্রেশ মুভ' প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে ওঠে।

সম্ভাবনা যাচাই করতে তিনি বাংলাদেশ থেকে একজন অভিজ্ঞ কৃষক এনে সেলাঙ্গরের পুচং এলাকায় পরীক্ষামূলকভাবে এমন কিছু ফসলের চাষ করেন, যা সাধারণত মালয়েশিয়ায় উৎপাদিত হয় না। পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফল পাওয়া যায়। উৎপাদিত ফসলের কিছু বাজারে বিক্রি হওয়া আমদানিকৃত পণ্যের তুলনায়ও উন্নত মানের ছিল।

এরপর মালয়েশিয়ায় স্থানীয় খাদ্য উৎপাদন বাড়ানোর স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন ফরহাদ। তবে তিনি উপলব্ধি করেন, কৃষিপণ্য উৎপাদনের চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কৃষক ও ক্রেতার মধ্যে কার্যকর সরবরাহব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্য থেকেই 'ফ্রেশ মুভ'-এর যাত্রা।

ফরহাদের সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অব মালয়ার কম্পিউটার সায়েন্স বিভাগের আরেক বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থী মো. শাহীন আলম, যিনি প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে রয়েছেন মালয়েশিয়ান প্রাক্তন শিক্ষার্থী নূর শাফিকাহ বিনতি রোসলান।

প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি তাৎক্ষণিকভাবে চাহিদা ও সরবরাহের তথ্য বিশ্লেষণ করে কৃষক ও নির্ভরযোগ্য আমদানিকারকদের সঙ্গে দেশের বিভিন্ন মুদি দোকান, হোটেল ও রেস্তোরাঁর সংযোগ স্থাপন করে। পাশাপাশি কৃষকদের মানসম্মত উৎপাদন, প্যাকেজিং ও সরবরাহব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়।

এছাড়া নিজস্ব লজিস্টিকস নেটওয়ার্কের মাধ্যমে খামার থেকে দ্রুত ক্রেতার কাছে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ফ্রেশ মুভ। স্মার্ট রুটিং ও চাহিদা পূর্বাভাস প্রযুক্তি ব্যবহার করে পণ্য নষ্ট হওয়া কমানো এবং সরবরাহব্যবস্থার অপ্রয়োজনীয় ধাপগুলো কমিয়ে আনা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদে মালয়েশিয়ার খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমানো, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোই তাদের লক্ষ্য। এ উদ্দেশ্যে চুক্তিভিত্তিক কৃষি (কন্ট্রাক্ট ফার্মিং) কর্মসূচির আওতায় জমি, প্রশিক্ষণ ও উৎপাদন-সংক্রান্ত মানদণ্ড নিশ্চিত করবে ফ্রেশ মুভ। কৃষকরা উৎপাদনে মনোযোগ দেবেন, আর বাজারসংযোগ, পরিবহন ও বিক্রয় ব্যবস্থাপনার দায়িত্ব নেবে প্রতিষ্ঠানটি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
এগ্রোবিজ

সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

দেশে সরকার নিযুক্ত সার ডিলারদের কমিশন বাড়ছে। সব ধরনের সারে প্রতি কেজিতে এক টাকা কমিশন বাড়িয়ে করা হচ্ছে তিন টাকা।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
মালয়েশিয়ার কৃষিতে এআইভিত্তিক স্টার্টআপ, উদ্যোক্তা দুই বাংলাদেশি | দা এগ্রো নিউজ