সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

মাগুরায় রঙিন ফুলকপি চাষের আগ্রহ বাড়ছে

মাগুরার শ্রীপুরে রঙিন ফুলকপি চাষে সফল হয়েছেন সুশেন বালা ও দীপা বালা। শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাতলা গ্রামে ৪০ শতক জমিতে সোনালি, বেগুনি, লাল, ব্রকলি, কমলাসহ ৭ রঙের ফুলকপি চাষ করেছেন তারা।

শাকসবজি

মাগুরার শ্রীপুরে রঙিন ফুলকপি চাষে সফল হয়েছেন সুশেন বালা ও দীপা বালা। শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাতলা গ্রামে ৪০ শতক জমিতে সোনালি, বেগুনি, লাল, ব্রকলি, কমলাসহ ৭ রঙের ফুলকপি চাষ করেছেন তারা।

চাষিরা জানান, রঙিন ফুলকপি দেখতে যেমন সুন্দর; তেমনি খেতেও সুস্বাদু। পুষ্টিগুণে ভরপুর রঙিন জাতের এ ফুলকপির দাম সাধারণ জাতের ফুলকপির চেয়ে চার গুণ বেশি। এ ফুলকপি দেখতে প্রতিদিন মাগুরা জেলার অসংখ্য মানুষ ভিড় করছেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে গাজরের কেজি ৪০ টাকা, কৃষকের লাভ কম

কৃষক সুশেন বালা জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিনি ২০ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেন। সাধারণ সাদা জাতের ফুলকপি বাজারে ২০ টাকা কেজি দরে বিক্রি হলেও তিনি এ ফুলকপি চারগুণ বেশি দামে অর্থাৎ ৬০ টাকা কেজিতে বিক্রি করছেন। নতুন জাত ও দাম বেশি হওয়ায় আগামী মৌসুমে তিনি আরও বেশি জমিতে এ ফুলকপি চাষ করবেন বলে জানান।

কৃষক দীপা বালা জানান, শ্রীপুর উপজেলা কৃষি অফিসের দেওয়া বীজ ও সার নিয়ে তিনি ২০ শতক জমিতে সোনালি ও বেগুনিসহ বিভিন্ন রঙের নতুন জাতের ফুলকপি চাষ করেন। সাধারণ জাতের ফুলকপির মতো এর ফলনও ভালো হয়েছে।

আরও পড়ুন: পেঁপে চাষে ভাগ্যবদল গাইবান্ধার আব্দুস সামাদের

স্থানীয় দুই চাষির নতুন জাতের ফুলকপির সফল আবাদ দেখে একই গ্রামের কৃষক মৃনাল কান্তিসহ অনেকে উৎসাহ প্রকাশ করেছেন। শ্রীপুর উপজেলায় এ বছর কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষামূলক ৭ রঙের ফুলকপি আবাদ করা হয়েছে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, 'রঙিন ফুলকপির পুষ্টিগুণ ও বাজার মূল্য অনেক বেশি। মাগুরার স্থানীয় চাষিদের মধ্যে এ আবাদের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। আগামীতে উপজেলায় রঙিন জাতের ফুলকপির চাষ বৃদ্ধি পাবে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()