সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

মাদারীপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ

পেঁয়াজ দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় পণ্য। আনন্দের সংবাদ হলো, এবার মাদারীপুর জেলায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে মাদারীপুরের ৫টি উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজ কন্দ, হালি পেঁয়াজ ও পেঁয়াজের বীজ চাষ হয়েছে। এতে খুশি এলাকার কৃষকেরা।

শাকসবজি

পেঁয়াজ দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় পণ্য। আনন্দের সংবাদ হলো, এবার মাদারীপুর জেলায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে মাদারীপুরের ৫টি উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজ কন্দ, হালি পেঁয়াজ ও পেঁয়াজের বীজ চাষ হয়েছে। এতে খুশি এলাকার কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষক সূত্রে জানা যায়, চলতি বছর মাদারীপুরের ৫টি উপজেলায় কন্দ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৫০ হেক্টর জমিতে। তবে কৃষকদের আগ্রহ আর পরিশ্রমে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার চাষ হয়েছে প্রায় ৪ হাজার ২৬২ হেক্টর জমিতে। হালি পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬৭৩ হেক্টর জমিতে, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪ হেক্টর জমিতে। এ ছাড়া পেঁয়াজের বীজ উৎপাদনে ৪২ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে চাষ হয়েছে প্রায় ৭৪ হেক্টর জমিতে। তবে জেলার মধ্যে কালকিনি, ডাসার ও শিবচর উপজেলায় পেঁয়াজের ভালো ফলন হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুরের বিভিন্ন এলাকার মাঠজুড়ে সারি সারি কন্দ পেঁয়াজ, কোথাও আবার সদ্য তোলা কন্দ পেঁয়াজ, আবার কোথাও বাতাসে দুলছে বীজের ফুল। মাঠজুড়ে এখন পেঁয়াজের সুন্দর দৃশ্য চোখে পড়ছে। তবে এরই মধ্যে পেঁয়াজের বড় একটি অংশ বাজারজাত করা হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি কৃষকেরা। তাই মাদারীপুর জেলায় দিন দিন পেঁয়াজ চাষের আগ্রহ বাড়ছে।

মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের পেঁয়াজ চাষি আনোয়ার হোসেন বলেন, ‌'বর্তমানে বাজারে পেঁয়াজের বীজের দাম অনেক বেশি। পেঁয়াজের বীজে আমাদের লাভও বেশি। তাই আমরা একে ভালোবেসে 'কালোসোনা' বলে থাকি। এক কেজি পেঁয়াজের বীজ বিক্রি হয় প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা। তবে কখনো এর চেয়ে বেশি দামেও বিক্রি হয়। তাই এখানকার কৃষকের এটি চাষের প্রতি আগ্রহ বাড়ছে। এতে আমরাও খুশি।'

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন বলেন, 'পেঁয়াজ চাষে প্রণোদনাসহ কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পেঁয়াজ চাষিদের সময়মতো বীজ ও সার দিয়ে সহযোগিতা করার পাশাপাশি তাদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। তাই এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজের ফলন হয়েছে। এ ছাড়া জেলায় অনেকেরই এখন পেঁয়াজ চাষের প্রতি আগ্রহ বাড়ছে।'

আয়শা সিদ্দিকা আকাশী/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()