সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

লাউ চাষ করে চার ভাই লাখোপতি

লাউ চাষ করে লাখোপতি হয়েছেন ফরিদপুরের মধুখালীর এক পরিবারের চার ভাই। সরেজমিনে দেখা যায়, উপজেলার মেকচামী ইউনিয়নের মেকচামী গ্রামের তাজউদ্দীন শেখ ও তার তিন ভাই বায়োজিদ শেখ, আবু সাঈদ শেখ ও আলমগীর শেখ চলতি মৌসুমে লাউ চাষ করে নিজেরা হয়েছেন স্বাবলম্বী হয়েছেন। এলাকায় আলোড়ন তুলেছেন লাউ চাষে। তাদের এই সাফল্য দে

শাকসবজি

লাউ চাষ করে লাখোপতি হয়েছেন ফরিদপুরের মধুখালীর এক পরিবারের চার ভাই। সরেজমিনে দেখা যায়, উপজেলার মেকচামী ইউনিয়নের মেকচামী গ্রামের তাজউদ্দীন শেখ ও তার তিন ভাই বায়োজিদ শেখ, আবু সাঈদ শেখ ও আলমগীর শেখ চলতি মৌসুমে লাউ চাষ করে নিজেরা হয়েছেন স্বাবলম্বী হয়েছেন। এলাকায় আলোড়ন তুলেছেন লাউ চাষে। তাদের এই সাফল্য দেখে অনেকেই এখন লাউ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

জানা যায়, তাজউদ্দীন শেখ দুই বছর আগে থেকে লাউ চাষ করছিলেন। তবে পরিমাণে ছিল কম। গত দুই বছরের অভিজ্ঞতা আর ভালো লাভ পেয়ে এবার তার সঙ্গে যোগ দিয়েছেন ওই তিন ভাইও। এবার তারা জমির পরিমাণ বাড়িয়ে তিন একর জমিতে লাউ চাষ করেছেন। তাজউদ্দীনের ভাইয়ের ছেলে টিটোন মাস্টার্স পর্যন্ত পড়াশুনা শেষ করেছেন আর রাজু অর্নাস পড়ছেন।

ছাত্রাবস্থায় করোনাকালে বসে না থেকে বাবা ও চাচাদের সঙ্গে উন্নত লাউ চাষের কাজে যোগ দেন তারা। ভাদ্র মাস থেকে শুরু করে এ পর্যন্ত তারা ১৫ লাখ টাকার লাউ বিক্রি করেছেন। এখনো জমিতে যে লাউ অবশিষ্ট রয়েছে তাতে আরো প্রায় ৫ লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে তারা আশা করছেন।

চাষি তাজউদ্দীন শেখ জাগো নিউজকে বলেন, আগে এসব জমিতে আখ এবং মরিচ চাষ হতো। এসব ফসল আবাদে লোকসান হওয়ায় গত দুই বছর ধরে পরীক্ষামূলকভাবে লাউ চাষ করছি।

গত বছর এক একর জমিতে লাউ চাষ করেছিলাম। ভালো ফলন ও লাভ হওয়ায় এবছর তিন একর জমিতে লাউ চাষ করেছি। সঙ্গে তিন ভাইদের সম্পৃক্ত করেছি। সব মিলিয়ে এবার বাম্পার ফলনের পাশাপাশি ভালো দামও পেয়েছি।

তিনি আরও বলেন, তিন একর জমিতে বাঁশের মাচা, সুতা ও অন্যান্য খরচ বাবদ লাখ দুয়েক টাকার মতো খরচ হয়েছে। আগামী বছর জমির পরিধি বাড়িয়ে চার একরজুড়ে লাউ চাষ করার আশা আছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

লাউ চাষি আবু সাঈদ জাগো নিউজকে বলেন, আমরা অল্প লাউ চাষ করতাম প্রথম দিকে। তবে হিসাব করে দেখা যেতো লাউ চাষে আখ ও মরিচ চাষের চেয়েও অনেক বেশি লাভ। এজন্য আমরা চার ভাই মিলে লাউ চাষে ঝুঁকে পড়েছি। আগামীতে আরো বেশি পরিমাণ জমিতে লাউ চাষ করবো।

অন্য চাষি (ছোট ভাই) আলমগীর বলেন, বছরজুড়ে লাউ চাষ করছি আমরা। আমার ভাতিজা টিটোন ও রাজু উন্নত জাতের লাউ চাষে আমাদের উৎসাহিত করে। এবছর আমরা অনেক লাভবান হয়েছি।

তিনি আরও জানান, বাণিজ্যিকভাবে আমরা লাউ চাষ করলেও স্থানীয় কৃষি অফিস থেকে সার ও কীটনাশক দেয়া হয়নি। এমনকি কোনো সহযোগিতাও পাননি বলে তিনি অভিযোগ করেন।

টিটোন বলেন, আমরা এখন সারাবছর দুই জাতের লাউ আবাদ করছি। সেটা হলো গ্রিন ম্যাজিক ও মেরিনা। ভালো ফলন পাওয়ায় আমরা আগামীতে আরো এক একর বেশি জমিতে লাউ চাষ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। মাস্টার্স শেষ করে চাকরি না পেয়ে বাবা চাচাদের সঙ্গে লাউ চাষে সময় দিচ্ছি। তাদের সহযোগিতা করছি।

রাজু বলেন, লেখাপড়ার পাশাপাশি বাড়িতে বসে না থেকে পরিবারের সাথে লাউ চাষ করছি। এতে করে সবজির চাহিদা পূরণসহ অর্থনৈতিকভাবে আমার পরিবার ও সবাই লাভবান হচ্ছে।

এ বিষয়ে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান, এই অঞ্চলে তারা লাউ চাষে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দেখাদেখি অনেকেই লাউ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

এ অঞ্চলে আগামী বছর লাউ চাষের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। লাউ চাষের ব্যাপারে কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন জানিয়ে তিনি বলেন, কৃষকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করবো এবং করে থাকি। কেউ যদি যোগাযোগ না করেন তাহলে আমরা কিভাবে সহযোগিতা করবো।

এন কে বি নয়ন/এমএমএফ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()