সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

ক্যাপসিকাম এখন ভোলার কৃষকদের গলার কাঁটা

গত কয়েক বছরের চেয়ে এবার ভোলায় ক্যাপসিকামের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পাইকারি বাজারে এর ভালো দাম পাচ্ছেন না কৃষকরা। এতে লাভ তো দূরের কথা উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে চিন্তিত কৃষকরা। ফলে বিদেশি সবজি ক্যাপসিকাম এখন ভোলার কৃষকদের গলার কাঁটায় পরিণত হয়েছে।

শাকসবজি

গত কয়েক বছরের চেয়ে এবার ভোলায় ক্যাপসিকামের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পাইকারি বাজারে এর ভালো দাম পাচ্ছেন না কৃষকরা। এতে লাভ তো দূরের কথা উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে চিন্তিত কৃষকরা। ফলে বিদেশি সবজি ক্যাপসিকাম এখন ভোলার কৃষকদের গলার কাঁটায় পরিণত হয়েছে।

সরেজমিনে জানা যায়, ভোলার ৭ উপজেলায় গত বছর ৭০ হেক্টর জমিতে চাষ হয়েছিল ক্যাপসিকাম। এ বছর চাষ হয়েছে ৭৫ হেক্টর জমিতে। তবে এবারও সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে ক্যাপসিকামের চাষ সবচেয়ে বেশি হয়েছে।

এদিকে মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ক্যাপসিকামের ব্যাপক ফলন হয়েছে। ফলে হাসি ফুটেছিল কৃষকদের মুখে। কিন্তু ক্ষেতের ক্যাপসিকাম বিক্রি করতে গিয়ে রাজধানীসহ বিভিন্ন পাইকারি আড়তে ভালো দাম পাচ্ছেন না তারা।

আরও পড়ুন: ক্যাপসিকাম চাষে রিপনের মাসে আয় ৫০ হাজার

সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার কৃষক মো. সিরাজ ও মো. মাহাফুজ জানান, তারা পৃথকভাবে ৮০ শতাংশ জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ সব মিলে প্রায় ৪ লাখ টাকার মতো খরচ করেছেন। ক্ষেতে ব্যাপক ফলন হয়েছে।

তারা আরও জানান, গত বছর ক্যাপসিকাম রোপণের পর ঘূর্ণিঝড়ের কারণে বীজতলা নষ্ট হয়েছিল। এতে তাদের খুব একটা লাভ হয়নি। কিন্তু এবার ঘূর্ণিঝড়ের পরে তারা বীজ রোপণ করেছে। তাই ঘূর্ণিঝড়ে তাদের ক্যাপসিকামের ক্ষতি হয়নি।

দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের কৃষক মো. মনছুর ও মো. রাসেল জানান, গত বছর সিজনের প্রথমেই তারা ১৬০-১৮০ টাকা দরে ক্যাপসিকাম পাইকারি বিক্রি করেছিলেন। কিন্তু এবার সিজনের শুরুতে মাত্র ৫০ টাকা আর সর্বোচ্চ ৮০ টাকা করে দাম পাচ্ছেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে ঢ্যাঁড়শের দ্বিগুণ দামে খুশি চাষিরা

তারা আরও জানান, এবার ক্যাপসিকামের বীজ, সার, কীটনাশক, বিভিন্ন উপকরণ ও শ্রমিকের মজুরি সব কিছুরই খরচ বেশি। কিন্তু তারা বাজারদর কম পাচ্ছেন। এতে তাদের লাভ তো দূরের কথা, চালান উঠবে কি না তা নিয়ে চিন্তিত।

একই গ্রামের পাখি বেগম জানান, এবার ক্যাপসিকামের ব্যাপক ফলন হলেও দাম পাচ্ছেন না বাজারে। এজন্য ক্যাপসিকাম তাদের গলার কাঁটায় পরিণত হয়েছে।

কৃষক মো. রাকিব জানান, তারা প্রতি বছরই মদনপুর চরে বিদেশি সবজি ক্যাপসিকাম চাষ করে লাখ লাখ টাকা লাভ করেন। কিন্তু এবছর ক্যাপসিকামের বাজারদর কম হওয়ায় লাভ করা নিয়ে খুবই চিন্তিত।

আরও পড়ুন: মিরসরাইয়ে বরবটির দাম পাওয়ায় কৃষকরা খুশি

ভোলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল বলেন, 'বর্তমানে কৃষকরা ক্যাপসিকামের বাজারদর একটু কম হওয়ায় চিন্তিত। তবে চিন্তার কোনো কারণ নেই। আমরা কৃষকদের ক্যাপসিকামের ভালো দাম পাওয়া নিয়ে কাজ করছি। দেশের বড় বড় পাইকারি বাজারে ক্যাপসিকাম বিক্রির বিষয়ে সব ধরনের সহযোগিতা করবো।'

জুয়েল সাহা বিকাশ/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()