সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

কুয়েতকে উপহার দেওয়ার জন্য কেনা মাছ বিক্রি হবে নিলামে

কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানোর জন্য গলদা, বাগদা চিংড়ি ও রূপচাঁদাসহ ২০ মেট্রিক টন মাছ কিনেছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে নানা জটিলতায় মাছগুলো কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। ফলে এসব মাছ নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি।

মৎস্য

কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানোর জন্য গলদা, বাগদা চিংড়ি ও রূপচাঁদাসহ ২০ মেট্রিক টন মাছ কিনেছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে নানা জটিলতায় মাছগুলো কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। ফলে এসব মাছ নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি।

জানা যায়, টিসিবি গত ১৮ আগস্ট একটি নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে- সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে খাদ্যপণ্য উপহার হিসেবে পাঠানোর জন্য টিসিবি প্রিমিয়াম কোলাটির ২০ মেট্রিক টন মাছ কিনেছিল। যেখানে ১০ মে টন গলদা চিংড়ি, ৫ মে টন করে বাগদা ও রূপচাঁদা কেনা হয়।

তবে গোল বাধে ফ্লাইট জটিলতায়। কুয়েত সরকারের পক্ষ থেকে ফ্লাইট পাঠানোয় বিভিন্ন জটিলতার কারণে এ মাছগুলো আর পাঠানো সম্ভব হয়নি। যা খুলনার ট্রাস্ট সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রসেসিং প্ল্যান্টে সংরক্ষণ করা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ মাছগুলো নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিসিবি নিলামে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২৫ তারিখের মধ্যে অংশগ্রহণের আবেদন চেয়েছে। তবে যারা নিলামে মাছ নিতে চান তাদের কমপক্ষে ৫০০ কেজি মাছ কিনতে হবে। আর নিলামে অংশ নিতে হলে ফেরতযোগ্য ১৫ হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে। অংশগ্রহনকারীরা ২৩ ও ২৪ আগষ্ট মাছের নমুনা পরিদর্শন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিসিবি।

টিসিবির দেওয়া বিভিন্ন শর্তের মধ্যে বলা হয়েছে, নিলাম পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে অর্থ পরিশোধ করে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে মাছের সরবরাহ নিতে হবে।

এনএইচ/এমএএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()