সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

কুমড়া জাতীয় ফসলের পাতা হলুদ হলে করণীয়

মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, চাল কুমড়া, লিচু, আম, কুল, করলা, লাউ, ঝিঙা, চিচিঙ্গা এবং কুমড়া জাতীয় সব সবজিতে পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যাটি দেখা যায়। মিষ্টি কুমড়া, পটোল, তরমুজ, ক্ষিরা, সরিষা, লাউ, চাল কুমড়া, করলা, ধুন্দল, শসা, ফসলের পাতা হলুদ হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে বাংলাদেশের কু

শাকসবজি

মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, চাল কুমড়া, লিচু, আম, কুল, করলা, লাউ, ঝিঙা, চিচিঙ্গা এবং কুমড়া জাতীয় সব সবজিতে পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যাটি দেখা যায়। মিষ্টি কুমড়া, পটোল, তরমুজ, ক্ষিরা, সরিষা, লাউ, চাল কুমড়া, করলা, ধুন্দল, শসা, ফসলের পাতা হলুদ হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে বাংলাদেশের কুমড়া জাতীয় ফসল হলুদ হওয়ার প্রধান কারণ হলো ডাউনি মিলডিউ। যা মূলত এটি ছত্রাকজনিত রোগ।

পুষ্টিজনিত ঘাটতির কারণে, জলাবদ্ধতার কারণে, অতিরিক্ত সেচ, পানি স্বল্পতা, ছত্রাকজনিত রোগ, পাউডারি মিলডিউ ও ডাউনি মিলডিউ, ভাইরাসজনিত মোজাইক ভাইরাস, পোকামাকড়ের আক্রমণে এফিড ও হোয়াইটফ্লাই গাছের রস শুষে খায় এবং এক গাছ থেকে অন্য গাছে ছড়ায়। উল্লেখিত এসব কারণে কুমড়া জাতীয় গাছ হলুদ হয়ে থাকে।

ডাউনি মিলডিউ মূলত ছত্রাকজনিত রোগ। কুমড়া জাতীয় ফসলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কৃষক তথা মাঠ পর্যায়ে ডাউনি মিলডিউ নামের রোগটি প্রচণ্ডভাবে ক্ষতি করে থাকে। আজ আমরা মূলত কুমড়া জাতীয় ফসলের এই ডাউনি মিলডিউ রোগটি নিয়ে আলোকপাত করবো।

বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত পাতার গায়ে সাদা বা হলদে থেকে বাদামি রঙের তালির মতো কোনাকুনি দাগ দেখা যায়। পাতার নিচের দিকেও অনুরূপ দাগ দেখা যায়। ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে। আক্রান্ত গাছের ফুল ও ফল কম হয় এবং ফল স্বাদহীন হয়। আক্রান্ত বেশি হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায়। পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায় এবং শেষমেশ শুকিয়ে যেতে থাকে। রোগটি ফুলের ওপরও প্রভাব ফেলতে পারে। যার ফলে ফুলগুলো বিকৃত হতে পারে এবং গাছের সাধারণ বৃদ্ধি ব্যাহত হয়।

শীতল রাত ও উষ্ণ দিনের আবহাওয়ায় পাউডারি মিলডিউ বেশি ছড়ায়। খরা বা কম বৃষ্টিপাতের সময়। নাইট্রোজেনের অতিরিক্ত ব্যবহারে। আলো-বাতাস চলাচলের অভাব থাকলে। এ রোগ ছড়ানোর উত্তম সময়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। শীতে এই রোগ বেশি দেখা যায়। ফসলের ক্ষেতে অতিরিক্ত পানি জমে থাকলেও এ রোগ দেখা দিতে পারে। ফসলের ক্ষেতের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকা এবং আগাছা পরিষ্কার না করলেও এ রোগের বিস্তার ঘটতে পারে।

আগাম বীজ বপন করা। প্রতিরোধী জাত ব্যবহার, আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ না করা। ক্ষেতে মালচিং পেপার ব্যবহার করা, মাটি চাষ দিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নেওয়া, মাটিতে ট্রাইকোডার্মা ব্যবহার করা, ঠান্ডা সহনশীল জাত চাষ করা। ভালো ড্রেনেজ ব্যবস্থা, গাছের চারপাশে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করা, বেকিং সোডা স্প্রে: এক চামচ বেকিং সোডা এবং এক লিটার পানির মিশ্রণ স্প্রে করলে রোগের প্রকোপ কমতে পারে। নিম তেল স্প্রে করা, এক কেজি পেঁপে পাতা কুচি কুচি করে কেটে এক লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং ১২ ঘণ্টা ভিজিয়ে রেখে তাতে ১০ লিটার পানি যোগ করে ছেঁকে নিয়ে স্প্রে করতে হবে। আক্রান্ত পাতাগুলো দ্রুত সরিয়ে ফেলা, ফসলের পরিত্যক্ত অংশ পুড়িয়ে বা মাটিতে পুঁতে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। সুষম সার ব্যবহার করা এবং নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করা।

১. প্রথম লক্ষণ দেখামাত্রই ছত্রাকনাশক প্রয়োগ শুরু করা।২. মেনকোজেব গ্রুপের (স্পর্শক) ছত্রাকনাশক ২-৩ দিন পর পর প্রয়োগ করা।৩. কার্বেন্ডাজিম গ্রুপের অন্তর্বাহী ছত্রাকনাশক ৭ দিন পর পর প্রয়োগ করা।৪. এজোক্সিস্ট্রাবিন ও সিপ্রোকোনাজল (সিস্টেমিক) বহুমুখী গুণসম্পন্ন ছত্রাকনাশক ৭ দিন পর পর প্রয়োগ করা।

১. অতিরিক্ত ছত্রাকনাশক (স্পর্শক) স্প্রে করলে ফুল-ফল ঝরে যেতে পারে।২. অতিরিক্ত ছত্রাকনাশক (সিস্টেমিক) স্প্রেতে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে।৩. ছত্রাকনাশক বৃষ্টিতে ধুয়ে গেলে কাজ করবে না।৪. যে কোনো রাসায়নিক স্প্রেতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()