সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

কুমিল্লায় প্রথমবারের মতো শুরু হয়েছে তুলা চাষ

কৃষিক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হলো কুমিল্লায়। জেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তুলা চাষ। দীর্ঘদিন ধান, গম, সবজি ও অন্যান্য প্রচলিত ফসল চাষের বাইরে গিয়ে এবার এক উদ্যোমী কৃষক তুলা চাষের মাধ্যমে ভিন্নধর্মী একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এই ব্যতিক্রমধর্মী চেষ্টাকে সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছ

শাকসবজি

কৃষিক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হলো কুমিল্লায়। জেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তুলা চাষ। দীর্ঘদিন ধান, গম, সবজি ও অন্যান্য প্রচলিত ফসল চাষের বাইরে গিয়ে এবার এক উদ্যোমী কৃষক তুলা চাষের মাধ্যমে ভিন্নধর্মী একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এই ব্যতিক্রমধর্মী চেষ্টাকে সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তুলা উন্নয়ন বোর্ড।

প্রাথমিকভাবে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা এলাকায় একটি ক্ষুদ্র আকারের জমিতে পরীক্ষামূলকভাবে তুলা চাষ শুরু করা হয়েছে। এ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন স্থানীয় কৃষক আবু তাহের।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা পশ্চিম কাছার এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের কারিগরি সহায়তায় কৃষক আবু তাহেরের জমিতে ও প্রণোদনা দিয়ে কুমিল্লায় প্রথম তুলা চাষের কার্যক্রম উদ্বোধন করা হয়।

তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লায় পরীক্ষামূলক চাষ সফল হলে আগামী মৌসুমে আরও বিস্তৃত আকারে এ অঞ্চলে তুলা চাষ চালু করার পরিকল্পনা রয়েছে। কুমিল্লায় প্রথমবারের মতো তুলা চাষ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি সফল হলে কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং কৃষকের আয়ের নতুন উৎস সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

কৃষক আবু তাহের জানান, এই এলাকায় বা কুমিল্লায় আগে কখনো কেউ তুলা চাষ করেনি। শুরুতে ভয় থাকলেও তুলা উন্নয়ন বোর্ডের সহায়তা ও প্রশিক্ষণে আমি উৎসাহিত হই। স্যাররা ঢাকা থেকে আমাকে সিবি হাইব্রিড-০১, ডিএম-০৪, রুপালি-০১ এ তিন জাতের বীজ দিয়েছেন। পরে রাসায়নিক সার ও কীটনাশক দিবে। আমি এই ৩৩ শতক জমিতে ভাল ফলন পেলে আরও করব।

এদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, তুলা চাষ শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, পরিবেশ ও মাটির ভারসাম্য রক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পতিত জমিগুলোতে তুলা চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকরা অধিক লাভবান হবেন।

সদর দপ্তর তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমীন জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় তুলা উৎপাদন এখনো অনেক কম। ফলে প্রতি বছরই বিপুল পরিমাণ তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। নতুন নতুন এলাকায় তুলা চাষ সম্প্রসারণের মাধ্যমে এই নির্ভরতা কমানো সম্ভব। কুমিল্লার আবহাওয়া ও মাটি তুলা চাষের জন্য সম্ভাবনাময় বলে তারা উল্লেখ করেন। শিগগির কুমিল্লায় তুলা উন্নয়ন বোর্ডের একটি অফিস দেওয়া হবে। এতে তুলা চাষীরা উপকৃত হবেন। এই তুলা চাষের পাশাপাশি বিভিন্ন রকমের সবজি এ জমিতে উৎপাদন করা সম্ভব। এতে করে একই খরচে একাধিক ফসল চাষাবাদে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন।

পরীক্ষামূলক তুলার বীজ রোপনকালে উপস্থিত ছিলেন প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম আবদুল বাতেন, সদর দপ্তর প্রকল্প পরিচালক ড. হারুন অর রশীদ, সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ কবির খান প্রমুখ।

আরও পড়ুন

জাহিদ পাটোয়ারী/কেএসকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()