সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

কুমিল্লায় ইলিশবোঝাই পিকআপ ডাকাতি, ৩ দিনেও গ্রেফতার নেই কেউ

কুমিল্লার মুরাদনগরে ইলিশ মাছবাহী পিকআপে ডাকাতির ঘটনা ঘটেছে। চালক ও মাছ ব্যবসায়ীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রাখা হয়। পরে পিকআপসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশ মাছ এবং নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।

মৎস্য

কুমিল্লার মুরাদনগরে ইলিশ মাছবাহী পিকআপে ডাকাতির ঘটনা ঘটেছে। চালক ও মাছ ব্যবসায়ীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রাখা হয়। পরে পিকআপসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশ মাছ এবং নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ১২ জনের নামে মামলা করা হয়েছে। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেলাল হোসেন চট্টগ্রামের কোতোয়ালি থানার পুরাতন ফিশারি ঘাট এলাকার মাছের আড়ত থেকে ইলিশ কিনে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চালক ও সহযোগীকে সঙ্গে নিয়ে পিকআপ বোঝাই করে ইলিশ নিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মুরাদনগরের কামাল্লা ইউনিয়নের নিয়ামতপুর এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে পৌঁছালে একটি সাদা রঙের পিকআপ তাদের গাড়ির গতিরোধ করে।

এসময় ১০-১২ জনের ডাকাতদল লাঠি, রামদা ও দেশীয় অস্ত্র দেখিয়ে চালক ও মাছ ব্যবসায়ীকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে ইলিশবোঝাই পিকআপটি নিয়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে স্থানীয়দের উদ্ধার করলে তারা বিষয়টি পুলিশকে জানান।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ডাকাতরা পিকআপে থাকা প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছ এবং ব্যবসায়ী বেলাল হোসেনের কাছে থাকা ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ইলিশবোঝাই পিকআপ লুট ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

জাহিদ পাটোয়ারী/এসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()