সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

কুমিল্লার খামারে মরুর উট, দেখতে দর্শনার্থীর ভিড়

এবার কুমিল্লায় কোরবানির পশুর হাটে বিশেষ আকর্ষণ মরুভূমির জাহাজ খ্যাত উট। সদর দক্ষিণ উপজেলার একটি এগ্রো ফার্মে তাকে লালন-পালন করা হচ্ছে। বিশাল আকৃতির এই উটের নাম দেওয়া হয়েছে 'সুলতান'।

লাইভস্টক

এবার কুমিল্লায় কোরবানির পশুর হাটে বিশেষ আকর্ষণ মরুভূমির জাহাজ খ্যাত উট। সদর দক্ষিণ উপজেলার একটি এগ্রো ফার্মে তাকে লালন-পালন করা হচ্ছে। বিশাল আকৃতির এই উটের নাম দেওয়া হয়েছে 'সুলতান'।

প্রথমবারের মতো জেলায় কোরবানির জন্য উট আসার খবরে এক নজর দেখতে প্রতিদিন ওই ফার্মে শত শত দর্শনার্থী ভিড় করছেন।

সরেজমিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর গ্রামে গিয়ে দেখা যায়, দৃষ্টিনন্দন এক বাংলো বাড়ি। ২০১৭ সালে সেই বাড়িতে রাফি এগ্রো নামে গড়ে উঠেছে তিন তলা বিশিষ্ট পশুর খামার। লালনপালন করা হচ্ছে নানা জাতের পশু। ঈদ উল আযহা উপলক্ষে দুই মাস আগে নতুন করে খামারে যুক্ত হয়েছে উট। পশুটি দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলো বাড়িতে দর্শনার্থীদের ভিড় জমে। এতে পশুর খামার এখন রূপ নিয়েছে চিড়িয়াখানায়। দর্শনার্থীদের জন্য উটকে ফার্মের বাইরে রাখা হয়েছে।

উটের শরীরে ময়লা জমায় পানি ছিটিয়ে পরিষ্কার করছেন খামারটির কর্মচারীরারা। উটটি উচ্চতায় ১০ ফুট ছাড়িয়ে। ওজনে সাড়ে ২২ মণের বেশি। পরিষ্কারের পর বাঁধা হয় বাড়ির সড়কের ওপরই। সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা তরুণরা বিস্ময় চোখে উট দেখতে থাকেন। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ উটের সঙ্গে সেলফি তুলছেন। উটও সেলিব্রেটির মতো চুপচাপ ছবি তোলার সুযোগ করে দিচ্ছে। এতে বেশ মজা পাচ্ছেন দর্শনার্থীরা।

এদিকে খামারে রয়েছে গয়াল, মহিষসহ বিভিন্ন জাতের শতাধিক বিক্রিযোগ্য দেশি-বিদেশি গরু। রয়েছে শতাধিক কবুতরও। একেকটি গরুর দাম ৮০ হাজার থেকে ৭ লাখ টাকা পর্যন্ত।

দর্শনার্থী সাইফুল হাসান শুভ, পারভেজ হোসেন অনিক ও মো. রিফাত বলেন, ভার্চুয়ালি উট দেখেছি। বাস্তবে কখনো দেখার সুযোগ হয়নি। বন্ধুদের কাছে শুনেছি এখানে উট এসেছে। তাই দেখতে এলাম। ছুঁয়েও দেখলাম। খুব ভালো লেগেছে। এটি খুব শান্ত প্রাণী বলে মনে হয়েছে।

পরিচর্যাকারী সুমন ইসলাম বলেন, দুই মাস আগে উটটি আমাদের খামারে এসেছে। প্রথমে দেখে ভয় পেয়েছি কীভাবে পরিচর্যা করবো। আস্তে আস্তে তার সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছে। সে এখন আমাদের কথা শুনে। আমরা তার নাম দিয়েছি 'সুলতান'। সে বালু ও রোদ পছন্দ করে। আমরা তাকে ভুট্টা, গম ও দূর্বা ঘাস দিলেও কাঁটাযুক্ত খাবার সুলতানের বেশি প্রিয়। দৈনিক তাকে অন্তত ৪০ লিটার পানি পান করাতে হয়। প্রতিদিন উট দেখতে শত শত লোকজন ফার্মে ভিড় করেন।

রাফি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জুয়েল আহাম্মদ বলেন, আমার খামারে গয়াল, মহিষসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গরু রয়েছে। ২০১৭ সাল থেকে আমি খামারে গরু মোটা-তাজাকরণ শুরু করি। এবার শখের বসে ভারতের রাজস্থান থেকে উটটি সংগ্রহ করেছি। উটের ওজন ৯০০ কেজির ওপরে। ৩২ লাখ টাকা দাম পেলে বিক্রি করে দিবো। ক্রেতারা আসতে শুরু করেছেন। এখনো আশানুরূপ দাম বলেননি কেউ। খামারে বিক্রি না হলে ২/১ দিন পর হাটে ওঠাবো। ৩২ লাখ টাকা হলে ছেড়ে দিবো।

তিনি আরও বলেন, শুধু সৌদিতে না, বাংলাদেশেও উটের খামার করা যেতে পারে। তবে প্রাণিসম্পদ অফিসকে আরও আন্তরিক হতে হবে। গত ৯ বছরে আমার খামারে সরকারি কোনো চিকিৎসক বা কর্মকর্তা আসেননি। চিকিৎসার জন্য তাদের ফোন করেও পাওয়া যায় না। বাধ্য হয়ে প্রাইভেট চিকিৎসক রাখতে হয়।

তবে এ বিষয়ে কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বলেন, গরুসহ বিভিন্ন পশুর চিকিৎসাসেবা আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। রাফি এগ্রো ফার্ম কার কাছে সেবা চেয়ে পায়নি এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()