সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তার আশ্বাস প্রাণিসম্পদ উপদেষ্টার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মৎস্য ও মুরগি খামার পরিদর্শন করেছেন।

মৎস্য

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মৎস্য ও মুরগি খামার পরিদর্শন করেছেন।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় খামার পরিদর্শন শেষে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত খামারিদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উপজেলার ফাল্গুনকরা, বাড়াইস, মুন্সিরহাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামার পরিদর্শন করেন এবং মৎস্য চাষিদের সঙ্গে কথা বলেন।

এসময় মৎস্য খামারিরা উপদেষ্টার কাছে সহজ শর্তে ব্যাংক ঋণ, পোনা মাছ সরবরাহ, বিদ্যুৎ খাতে ভর্তুকি, ব্যাংকের কিস্তি কয়েক মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান। এরপর আটগ্রাম ও বাতিসা দৈনিক বাজারে ক্ষতিগ্রস্ত লেয়ার মুরগি খামার ও সোনালি মুরগি খামার পরিদর্শন করেন তিনি।

উপদেষ্টা এসময় খামারিদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং একই সঙ্গে নিরাপদ মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, যুগ্ম সচিব মোসাম্মৎ জোহরা খাতুন, কুমিল্লা জেলা মৎস্য অফিসার বেলাল হোসেন, কুমিল্লা প্রাণিসম্পদ অফিসার চন্দন কুমার পোদ্দার, জেলা মৎস্য দপ্তর কুমিল্লার সিনিয়র সহকারী পরিচালক মেহেদী হাসান শাওন প্রমুখ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

দেশের অন্যতম বৃহৎ ইলিশের মৎস্য আড়ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে সরবরাহ বাড়লেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

জাগো নিউজ ২৪২৮ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

সাগরে এক ট্রলারে ধরা পড়ল ৮০ মণ ইলিশ

পটুয়াখালীর কলাপাড়ায় আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গে প্রায় ৮০ মণ ইলিশ ধরা পড়েছে। দীর্ঘদিন পর বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের পাশাপাশি নতুন করে আশার সঞ্চার হয়েছে। এসব ইলিশ আলীপুরের সিফাত ফিসে নিলামের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করা হয়।

জাগো নিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()