সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

নওগাঁয় শ্রাবণে ২৫ হাজার গাছ লাগাবে কৃষকদল: ফজলে হুদা

নওগাঁয় শ্রাবণ মাসে কৃষকদলের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন তথা গ্রামে-গ্রামে কৃষকদলের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করছ

পরিবেশ

নওগাঁয় শ্রাবণ মাসে কৃষকদলের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন তথা গ্রামে-গ্রামে কৃষকদলের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

রবিবার (২৬ জুলাই) সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় মাতাজী মোড়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সড়কের পাশে নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করে সবাইকে বৃক্ষ রোপনে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় অন্তত এক হাজার নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নূরে আলম মিঠু ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা কৃষকদলের সদস্য সচিব এ.টি.এম ফিরোজ দুলু।

আরমান হোসেন রুমন/কেজে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()