সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

কোরবানির ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণের দাবি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণে নেওয়া ৭২ ঘণ্টার কর্মপরিকল্পনার তৃতীয় দিন পর্যন্ত ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

লাইভস্টক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণে নেওয়া ৭২ ঘণ্টার কর্মপরিকল্পনার তৃতীয় দিন পর্যন্ত ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঈদের প্রথম দিন ২৮ মে আমাদের ট্রিপের সংখ্যা ছিল ১ হাজার ৮৮২টি। বর্জ্যের পরিমাণ ছিল ৮ হাজার ৭৬ দশমিক ৪৮ টন। ঈদের পরের দিন ২৯ মে আমাদের বর্জ্য অপসারণের ট্রিপের সংখ্যা ছিল ১ হাজার ৫৮৩টি এবং বর্জ্যের পরিমাণ ছিল ৬ হাজার ৭১৪ দশমিক শূন্য ৩ টন। আর ঈদের তৃতীয় দিন আজ ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রিপের সংখ্যা ছিল ৮২৭টি এবং বর্জ্যের পরিমাণ ছিল ৩ হাজার ৫৫৩ টন।

তিনি বলেন, ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনদিনে বিভিন্ন পাড়া-মহল্লা ও এসটিএস থেকে ডাম্প ট্রাকের মাধ্যমে মোট ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য আমরা ল্যান্ডফিলে অপসারণ করতে পেরেছি। এখনও বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে। এসব বর্জ্য রাতের মধ্যে এসটিএসে এনে ল্যান্ডফিলে অপসারণ করা হবে।

তিনি বলেন, আমরা আগেই বলেছি, কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য ৭২ ঘণ্টার একটি অ্যাকশন প্ল্যান করেছি। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। আমি তার সফরসঙ্গী ছিলাম। একই সময়ে আমাদের প্রধান বর্জ্য ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ তদারকি করেছেন।

তিনি নগরবাসী, গণমাধ্যমকর্মী এবং ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সহযোগিতায় আমরা মোটামুটিভাবে ডিএনসিসি এলাকায় বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। আমাদের অঙ্গীকার ডিএনসিসিকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখা।

গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।

গরুর হাট পরিষ্কারের অগ্রগতি তুলে ধরে প্রশাসক বলেন, চারটি গরুর হাট এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে। মিরপুরের ইস্টার্ন হাউজিং, সানারপাড় উত্তরখান, ঢাকা পলিটেকনিক এবং ৩০০ ফিট এলাকার যমুনা মাঠের হাট পরিষ্কার করা হয়েছে। বাকি ছয়টি হাটে কাজ চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যেই সেগুলোও পরিষ্কার করা হবে।

মেট্রোরেল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু তথ্যকে 'ভিত্তিহীন' দাবি করে তিনি বলেন, বিভিন্নভাবে সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এআই দিয়ে তৈরি কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। সেখানে মেট্রোরেলের পাশের গ্রিল ভেঙে যাওয়া বা লিফট অচল করে দেওয়ার কথা বলা হয়েছে। এসব তথ্য সম্পূর্ণ অসত্য।

সংবাদ সম্মেলনে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রশাসক বলেন, আমাদের ৭৫২টি যানবাহন সচল ছিল। কিছু জায়গায় অল্পসংখ্যক যানবাহন বিকল হলেও অন্য স্থান থেকে ব্যবস্থা নিয়ে সেগুলো সচল করা হয়েছে। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গিয়েছেন সেখানে কিছু বর্জ্য ছিল। তবে সেটি কোরবানির বর্জ্য নয়, গৃহস্থালি বর্জ্য ছিল। এ কারণে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেঙ্গু ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আগামীকাল সকাল থেকেই দৃশ্যমান মশকবিরোধী কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে এ কার্যক্রম চলমান থাকবে।

হাট পরিষ্কারে বিলম্ব নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বড় একটি কর্মযজ্ঞে কিছুটা সময় লাগতেই পারে। যেসব হাট নির্মাণে সাত-আট দিন সময় লেগেছে, সেগুলো অপসারণ ও পরিষ্কার করতেও কিছুটা সময় লাগবে। তবে কাজ অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রশাসক নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, এই নগর সবার। নগরকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখা আমাদের সবার দায়িত্ব।

এমএএস/এমএএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()