সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

কোরবানি উপলক্ষে কদর বেড়েছে চুইঝালের

খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা অঞ্চলে গরুর মাংসের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ঐতিহ্যবাহী মসলা হিসেবে চুইঝালের ব্যবহার দীর্ঘ দিনের। কোরবানি সামনে রেখে বাগেরহাটে বেড়েছে চুইঝালের চাহিদা। ফলে বেড়েছে দামও।

লাইভস্টক

খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা অঞ্চলে গরুর মাংসের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ঐতিহ্যবাহী মসলা হিসেবে চুইঝালের ব্যবহার দীর্ঘ দিনের। কোরবানি সামনে রেখে বাগেরহাটে বেড়েছে চুইঝালের চাহিদা। ফলে বেড়েছে দামও।

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন কাঁচাবাজার ও মুদি দোকানের সামনে কালো রঙের শিকড় ওয়ালা গাছের স্তূপ। কালো রং ও ভেতরে সাদা এই লতানো গাছটির নাম চুইঝাল। চুইঝালের দোকানগুলোতে ক্রেতাদের বেশ ভিড়। স্থানীয় ক্রেতাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ভিড় করছেন এসব দোকানে।

চুইঝাল ব্যবসায়ী জাহাঙ্গীর সরদার জানান, গ্রামে গ্রামে গিয়ে চুই গাছ কিনে কেটে বিক্রি করি। ঈদ ছাড়া স্বাভাবিক সময়ে পাইকারি প্রতিদিন চার থেকে পাঁচ মণ বিক্রি করি। ঈদের সময় ৪০-৫০ মণ বিক্রি হয়। স্বাভাবিক সময়ে চুইঝালের দাম চারশ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর ঈদে দাম বেড়ে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত পৌঁছায়।

ফকিরহাট বাজারের চুইঝাল ব্যবসায়ী মামুন শেখ বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর বেশি সাড়া পাচ্ছি। অনলাইনেও বিক্রি করি। তবে অফলাইনে বেশি সাড়া পাচ্ছি। আমাদের এখানে পাহাড়ি চুই, রংপুরের চুই, ইন্ডিয়ান চুইসহ বাগেরহাটের স্থানীয় চুই রয়েছে। বাগেরহাটের চুইঝালের স্বাদ সবচেয়ে বেশি তাই এটার চাহিদাও অনেক।

চুইঝাল ক্রেতা আবু বক্কর বলেন, চুইঝাল যেমন খাবারে স্বাদ বাড়ায় তেমন ওষুধি গুণও রয়েছে। চুইঝাল ছাড়া মাংস তো জমেই না।

চুইঝাল ক্রেতা নাজির উদ্দিন বলেন, ৫০০-৭০০ টাকা হলে মোটামুটি মানের চুইঝাল পাওয়া যায়। এ চুইকে কেটে মাংসে দিলে স্বাদ বেড়ে যায়। এটি শরীরের জন্যও উপকারি। যাদের বাতের ব্যথা আছে তাদের ব্যথা কমায়।

চুইচাষী শরিফুল কামাল করিম বলেন, চাষের জন্য আলাদা কোনো জমির প্রয়োজন হয় না। বাড়ির আশপাশে ও বাগানে থাকা সুপারি, আম বা অন্য যে কোনো গাছের গোড়ায় লাগালে চুই গাছ বড় হয়। দু-তিন বছরের মধ্যে চুইঝাল বিক্রির উপযোগী হয়। স্বল্প পরিশ্রমে চাষাবাদ ও দাম ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেছি।

বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন বলেন, বাগেরহাটে চুইঝালের স্বাদ বেশি থাকায় সারাবছরই চাহিদা থাকে। তবে কোরবানির সময় এটার চাহিদা কয়েকগুণ বাড়ে। কৃষকরা যাতে চুই চাষ বাড়ায় সে পরামর্শ দেওয়ার পাশাপাশি চারা বিতরণ করা হচ্ছে।

নাহিদ ফরাজী/এএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()