সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কনকনে শীতে গ্রামের মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে মাটির চুলায় রান্না করছেন তিনি।

রান্নাবান্না

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে মাটির চুলায় রান্না করছেন তিনি।

তবে ভিডিওতেই স্পষ্ট করে জানান, রান্না তিনি খুব একটা পারেন না।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পোস্ট করা সেই ভিডিওতে জয়া বলেন, শীতের সকালে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় তিনি মুরগির মাংস রান্না করছেন। তবে এই রান্না তার নিজের জন্য নয়, বরং তার পোষা কুকুর ছানাদের খাবার হিসেবে। অভিনেত্রী জানান, হালকা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করছেন তিনি।

রান্না প্রসঙ্গে নিজের সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন জয়া আহসান। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'আমি আসলে রান্না পারি না। তবে এই বাচ্চাদের (কুকুর) জন্য আমাকেই রান্না করতে হয়।'

পাশাপাশি মজা করেই তিনি যোগ করেন, 'আপনারা আবার প্রত্যাশা করবেন না যে আমি অনেক রান্না পারি। আমি তেমন রান্না পারি না।'আরও পড়ুনঅভিনয়ে আসার আগে কী করতেন প্রবীর মিত্রমোস্তাফিজ ইস্যুতে ভারতীয় টিভি সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

ভিডিওতে তিনি আরও জানান, গ্রামের শীত উদযাপন খুব উপভোগ করছেন অভিনেত্রী। আজ মাটির চুলায় লাকড়ি দিয়ে নানারকম মুখরোচক রেসিপি রান্না করা হবে। সেখানে থাকবে গরুর মাংস। তবে জয়া গরুর মাংস খান না স্বাস্থ্য সচেতনতার জন্য। তিনি কেবল মাংসের তরকারির ঝুল খেতে পছন্দ করেন।

গ্রামের শীত, মাটির চুলা আর প্রাণির প্রতি ভালোবাসা মাখা জয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার এই মানবিক ও গ্রামঘেঁষা রূপের প্রশংসা করছেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলমি শাকের অমলেট, সাধারণ খাবার থেকে অসাধারণ টুইস্ট

শাক সুস্বাদু এবং দারুণ পুষ্টিকর একটি খাবার। নিয়মিত শাক খেলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পায়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে একই শাক দিয়ে একটু ভিন্ন ও সহজ রেসিপি করতে চাইলে শাক দিয়ে ডিমের অমলেট তৈরি করতে পারেন। ডিমের প্রোটিন শাকের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে তোলে, ফলে এটি হয়ে ওঠে একটি সম্পূর্ণ

জাগো নিউজ ২৪৫ মে ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

নারিকেল দিয়ে চিংড়ি ভাপা, রইলো রেসিপি

বাংলাদেশের রান্নাঘরে চিংড়ি মানেই আলাদা এক রকম উৎসবের আমেজ। আর যদি সেই চিংড়ি হয় নারিকেলের ঘ্রাণে ভরা ভাপা পদ, তাহলে তো কথাই নেই! সহজ উপকরণে তৈরি হলেও এই রেসিপির স্বাদ এতটাই সমৃদ্ধ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজ থাকছে নারিকেল দিয়ে চিংড়ি ভাপার সহজ ও ঘরোয়া রেসিপি, যা আপনার দৈনন্দিন খাবার কিংবা ব

জাগো নিউজ ২৪৪ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()