সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কোন ভিটামিনের অভাবে ঘন ঘন রোগে ভুগতে হয়?

ঘনঘন শরীর খারাপ হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এর পেছনে লুকিয়ে থাকতে পারে কঠিন ব্যাধি। তাই কিছুদিন পরপরই শরীর খারাপ হলে অবশ্যই মেপে দেখুন আপনার শরীরে কোনো ভিটামিনের ঘাটতি আছে কি না।

শাকসবজি

ঘনঘন শরীর খারাপ হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এর পেছনে লুকিয়ে থাকতে পারে কঠিন ব্যাধি। তাই কিছুদিন পরপরই শরীর খারাপ হলে অবশ্যই মেপে দেখুন আপনার শরীরে কোনো ভিটামিনের ঘাটতি আছে কি না।

বিশেষ করে যারা কিছুদিন পরপরই জ্বর, সর্দি-কাশি কিংবা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যায় ভোগেন, তারা অবশ্যই খেয়াল রাখুন দৈনিক ভিটামিন সি'র চাহিদা পূরণ করছেন কি না।

শরীরে ভিটামিন সি'র ঘাটতি হলে শরীরে সংক্রমণ বেড়ে যায়। ফলে সর্দি-কাশিসহ নানা সমস্যায় ভুগতে হতে পারে। আসলে এই ভিটামিনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বেশ কয়েকটি খাবার নিয়মিত খেলে ভিটামিন সি'র অভাব মেটানো সম্ভব।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়াতে চাইলে ভিটামিন সি সমৃদ্ধ লেবু জাতীয় বিভিন্ন ফল নিয়মিত খেতেই হবে। লেবু, কমলালেবু ছাড়াও ভিটামিন সি আছে আঙুরের মধ্যে। এছাড়া আছে আরও অনেক লেবুজাতীয় ফল যেমন- মালটা, জাম্বুরা ইত্যাদি।

আনারস খেলেও অনেক উপকার মিলবে। এই ফলেও আছে নানা ধরনের পুষ্টি উপকরণ। আনারসেও প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। তাই এই ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। আবার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণও আছে এই ফলে। এতে দূর হবে শরীরের প্রদাহজনিত সমস্যাও।

পাকা পেঁপে লিভারের স্বাস্থ্যের খুবই উপকারী। পাকা পেঁপে খেলে বডি ডিটক্স হয়। শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থও বেরিয়ে যায়। এই ফল নিয়মিত খেলে ওজন কমে। এছাড়ও এই ফল ত্বক ও চুলের জন্যেও ভালো। পাকা পেঁপে খেলে ত্বক ও চুলের জেল্লা বাড়ে। এই ফলে আছে ভিটামিন সি, যা আমাদের সার্বিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে।

প্রতিদিন একটি করে পেয়ারা খেলে কমলালেবুর থেকেও বেশি পরিমাণে ভিটামিন সি আপনার শরীরে মিলবে। কম ক্যালোরি যুক্ত এই ফল খেলে অনেক উপকার পাবেন। পেয়ারা খেলে হজমশক্তিও ভালো হয়। ওজনও নিয়ন্ত্রণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

ব্রকোলি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই সবজি নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই সবজির আছে অনেক গুণ। পর্যাপ্ত ফাইবারসহ ব্রকোলিতে আছে ভিটামিন সি। এই সবজি নিয়মিত খেলে ওজন কমে আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

সূত্র: এবিপি লাইভ

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()