সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

কলা চাষে সফলতার স্বপ্ন প্রবাস ফেরত মোস্তফার

কলা চাষে সফল হওয়ার স্বপ্ন দেখছেন চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা প্রবাস ফেরত নুরুল মোস্তফা (৫০)। দীর্ঘসময় প্রবাসে থেকে অসুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। ফলে ৩ বছর আগে বাড়ির অদূরে ৫০টি চারা দিয়ে কলা চাষ শুরু করেন। অন্য চাষাবাদের পাশাপাশি কলা চাষ করে ভালো আয় করছেন।

ফল

কলা চাষে সফল হওয়ার স্বপ্ন দেখছেন চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা প্রবাস ফেরত নুরুল মোস্তফা (৫০)। দীর্ঘসময় প্রবাসে থেকে অসুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। ফলে ৩ বছর আগে বাড়ির অদূরে ৫০টি চারা দিয়ে কলা চাষ শুরু করেন। অন্য চাষাবাদের পাশাপাশি কলা চাষ করে ভালো আয় করছেন।

নুরুল মোস্তফা মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের উত্তর ডোমখালী গ্রামের মরহুম নুরুল আলমের ছেলে। তার কলা বাগানে গিয়ে দেখা গেছে, বাড়ির পাশে খালপাড়ে প্রায় ২২ শতক জায়গাজুড়ে দৃষ্টিনন্দন কলা বাগান। বাগানের গাছে ঝুলছে কলার ছড়ি। মোস্তফা ও তার ছেলে বাগানের পরিচর্যা করছেন। পাশের জমিতে ধান চাষ করেছেন। প্রতিদিন কয়েকবার বাগানে এসে সময় দেন তিনি।

নুরুল মোস্তফা জাগো নিউজকে বলেন, 'জীবিকার সন্ধানে প্রবাসে গিয়েছিলাম। দেশে এসে নিজের কিছু জমি এবং আরও কিছু বর্গা নিয়ে চাষাবাদ শুরু করি। ৩ বছর আগে বন্ধুর কাছ থেকে ৫০টি দেশি কলার চারা নিয়ে বাগান করি। এখন ২২ শতক জায়গায় কলা চাষ করছি। বাগানে আছে ছোট-বড় প্রায় ১ হাজার কলা গাছ। কলা বিক্রির আয় দিয়ে ২ ছেলে কলেজে পড়াশোনা করছে।'

আরও পড়ুন: ঝালকাঠিতে ফলদের চাহিদা বেশি

তিনি বলেন, 'একটি কলা গাছ থেকে ৪-৫টি চারা জন্ম নেয়। এগুলো ধীরে ধীরে বড় গাছে পরিণত হয়। সেসব গাছে ফলন হয়। আমার বাগানে উৎপাদিত কলা বাজারে নেওয়ার প্রয়োজন হয় না। পাইকাররা এসে কলা কিনে নেন। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীকে দিয়ে আরও প্রায় ৫০ হাজার টাকার কলা বিক্রি করেছি। আরও ১ লাখ টাকার কলা বিক্রির আশা করছি।'

এলাকার শিক্ষক ইকবাল হোসেন বলেন, 'প্রবাস ফেরত নুরুল মোস্তফা এখন কলা চাষে আগ্রহী হয়েছেন। পরিবার ও আত্মীয়-স্বজনের চাহিদা মিটিয়ে বিক্রি করে ভালো আয় করছেন। এলাকায় তার বাগানের কলার বেশ চাহিদা আছে। অনেকেই তার দেখাদেখি কলা চাষে আগ্রহী হচ্ছেন।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, 'নুরুল মোস্তফার কলা বাগানের কথা শুনেছি। তবে এখনো বাগানে যাওয়া সম্ভব হয়নি। দেখি কিছুদিনের মধ্যে গিয়ে পরিদর্শন করে আসবো।'

এম মাঈন উদ্দিন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()